IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> ৩রা নভেম্বর জেল হত্যা দিবস পালনে রাসিকের প্রস্তুতি সভা

৩রা নভেম্বর জেল হত্যা দিবস পালনে রাসিকের প্রস্তুতি সভা

ধূমকেতু প্রতিবেদক : ৩রা নভেম্বর জেল হত্যা দিবস যথাযথ মর্যাদায় পালনে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগরভবনে মেয়র দপ্তরের মিনি কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেল হত্যা দিবস যথাযথ মর্যাদায় পালনে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রাজশাহী সিটি কর্পোরেশনের গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে, কালো ব্যাজ ধারণ, সকাল ৯টায় নগরভবন হতে শোকর‌্যালী বের হয়ে শহীদ এএইচএম কামারুজ্জামানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত। সকাল ১১টায় জেল হত্যা দিবস উপলক্ষে এ্যানেক্স ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া দুপুরে শহীদ কামারুজ্জামান চত্বরসহ ২টি মাদ্রাসায় খাবার বিতরণ, বাদ জোহর নগরীর সকল মসজিদসহ নগরভবন মসজিদ ও সোনাদিঘী মসজিদে দোয়া মাহফিল, নগর ভবনে কোরআন খানি, রক্তদান কর্মসূচির আয়োজন করা হবে। প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে ভাষণ প্রচার, শ্রদ্ধা জানিয়ে ব্যানার প্রদর্শন, সন্ধ্যায় নগরীর গুরুত্বপূর্ণ মোড়সমূহে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর কর্মময় জীবন নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শন করা হবে। এছাড়া বিভিন্ন সড়কে কালো পতাকা প্রদর্শন ও নগরীর গুরুত্বপূর্ণ তিনটি স্থানে ওভারহেড ব্যানার টাঙানো ও নগর ভবনে ড্রপ ডাউন ব্যানারো টাঙানো হবে।

সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন।

আরও উপস্থিত ছিলেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, মেয়রে‘র ব্যক্তিগত সহকারী আব্দুল ওয়াহেদ খান টিটু, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, উপসচিব তৈমুর হোসেন, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশু, ইভেন্ট ম্যানেজার ফরহাদ হোসেন আদনান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন, রাসিকের কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ মামুন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31