IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> রাজশাহী আব্দুল মজিদ মেমোরিয়াল কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতার মায়ের ইন্তেকাল

রাজশাহী আব্দুল মজিদ মেমোরিয়াল কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতার মায়ের ইন্তেকাল

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী ভাটাপাড়াস্থ্য আব্দুল মজিদ মোমোরিয়াল কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম সারওয়ার স্বপনের মাতা আসিয়া বেগম গত বুধবার রাত সাড়ে ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না—–রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৬ বছর। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। মরহুমা এক ছেলে, পাঁচ মেয়ে, নাতী-নাতনী ও আত্মায়ীস্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ যোহর নগরীর মহিষবাথানস্থ্য গোরস্থান সংলগ্ন জানাযা স্থানে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং তাঁকে একই স্থানের গোরস্থানে দাফন করা হয়। জানাযায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, উপদেষ্টা মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন শেখ ভূলু, রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, রাজশাহী ডেকোরেটর দোকান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক আবুল বাশার পিন্টু, রাজশাহী কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, অর্থ সচিব আলমগীর হোসেনসহ আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শুক্রবার বাদ আসর মরহুমার নিজ বাসভবনে কোরআনখানী ও রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হবে। এই দোয়ার মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

রাজশাহী ডোকোরেটর মালিক সমিতির শোক

আব্দুল মজিদ মোমোরিয়াল কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক, রাজশাহী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও রাজশাহী কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপনের মায়ের ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রাজশাহী ডেকোরেটর মালিক সমিতির সভাপতি এন্তা, সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক আবুল বাশার পিন্টুসহ অত্র সমিতির সকণ সদস্য।

রাজশাহী কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের শোক

আব্দুল মজিদ মোমোরিয়াল কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক, রাজশাহী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও রাজশাহী কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপনের মায়ের ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রাজশাহী কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ সকল সদস্যবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31