IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> রাজশাহীতে ডাক্তারের ৯৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

রাজশাহীতে ডাক্তারের ৯৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ডিবি পুলিশ পরিচয়ে মহামান্য হাইকোর্টে দূর্নীতির ভূয়া মামলার ভয় দেখিয়ে এক ডাক্তারের কাছ থেকে ৯৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামী হলো রাজশাহী মহানরগীর রাজপাড়া থানার তেরখাদিয়া স্টেডিয়াম এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে রুবেল সরকার ওরফে রাসেদুস সালেকিন (৩৩)।

প্রসঙ্গত ডাঃ আজিজুল হক (আব্দুল্লাহ) এর স্ত্রীর বড় বোনের ছেলে আসামী তাসফিন আহমেদ ও ফয়সাল আহমেদ। আত্মীয়তার সূত্র ধরে তাসফিন ও ফয়সাল ডাঃ আজিজুল হকের বাড়ীতে যাওয়া আসা করতো। আত্মীয়তা ও বিশ্বস্ততার সূত্র ধরে আসামী তাসফিন, ফয়সাল ও ফয়সালের ভাইরা আসামী রুবেল সরকার রাসেল (৩৩) যোগসাজসে ডাঃ আজিজুল হককে মহামান্য হাইকোর্টে ভূয়া দূর্নীতি দমন মামলার কাগজ ও আয়করের ভূয়া কাগজ দেখায় এবং আসামী রুবেল নিজেকে ডিবি পুলিশ ও ওয়ারেন্ট অফিসার পরিচয়ে দিয়ে গত ১৫ জুলাই ২০২১ হতে ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত ৯৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হলে রাজপাড়া থানা পুলিশ গত ১৮ অক্টোবর ২০২১ তারিখ তাসফিন আহমেদ ও ফয়সাল আহমেদকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন এবং মামলার মূলহোতা আসামী রুবেল সরকার ওরফে রাসেদুস সালেকিন আত্মোগোপন করে।

পলাতক আসামীকে গ্রেপ্তারে রাজপাড়া থানা পুলিশ অভিযান অব্যাহত রাখে। অবশেষে ২৬ অক্টোবর ২০২১ সন্ধ্যা ৬.৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ঢোপপুকুর বাজার হতে আসামী রুবেল সরকার ওরফে রাসেদুস সালেকিনকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী ঘটনার সাথে জড়িত থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31