IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলী
Home >> বিনোদন >> রেহানা মরিয়ম নূর’ বিসিএসের প্রশ্নপত্রে

রেহানা মরিয়ম নূর’ বিসিএসের প্রশ্নপত্রে

ধূমকেতু নিউজ ডেস্ক : গত সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ ইউনিট’ এর ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে এই সিনেমা নিয়ে প্রশ্ন আসে। এবার ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রেও ঠাঁই করে নিলো ‘রেহানা মরিয়ম নূর’।

কান মাতিয়ে আসা সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে আলোচনা চলছেই। এবারের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় একটি প্রশ্ন ছিলো ‘রেহানা মরিয়ম নূর- এর পরিচালক কে?’। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ ইউনিট’ এর ভর্তি পরীক্ষায় এ সিনেমা নিয়ে একটি প্রশ্ন ছিলো।

বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রযোজক বলেন, বিসিএস এর মতো এমন বড় পাব্লিক পরীক্ষায় যখন বাংলা সিনেমা নিয়ে একটি প্রশ্ন রাখা হয়েছে, এর প্রভাব কিন্তু সুদূরপ্রসারী। যারা সামনে বিভিন্ন পাব্লিক পরীক্ষায় অংশ নিবেন, বিসিএস এর প্রশ্নপত্রে ‘রেহানা মরিয়ম নূর’ প্রসঙ্গটি থাকায় হয়তো অনেকেই বাংলা সিনেমা নিয়ে আগ্রহী হয়ে উঠবেন। একের পর এক এমন সম্মান ‘রেহানা মরিয়ম নূর’ মুক্তির আগে তাদের পুরো টিমকে আরও বেশি অনুপ্রাণিত করছে।

১২ নভেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটি মুক্তি সামনে রেখে চলছে প্রচার প্রচারণার কাজ। ছবির কেন্দ্রীয় চরিত্র আজমেরী হক বাঁধনও বলিউডের সিনেমা ‘খুফিয়া’তে শুট শেষে ফিরেছেন ঢাকায়।

এদিকে আসন্ন ৯৪তম অস্কারে ‘বেষ্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রেহানা মরিয়ম নূর’। ইতিমধ্যে সবকিছু চূড়ান্ত। বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে অংশ নেয় ‘রেহানা মরিয়ম নূর’। বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে ছবির গল্প। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31