IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেসরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩কাঁদলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিযোগ ফারুকীর বিরুদ্ধেইরানে হামলাকে ভুল ছিল মনে করেন ৬১ শতাংশ আমেরিকানসিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশসিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানমহাদেবপুরে সিসি ঢালায় রাস্তানির্মাণে অনিয়মের অভিযোগমহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগমহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালননিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিতবাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শনবাঘায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের উদযাপন উপলক্ষে র‌্যালি-আলোচনা সভাবদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিত
Home >> টপ নিউজ >> বিনোদন >> শাহরুখের সেই সাক্ষাৎকার ভাইরাল

শাহরুখের সেই সাক্ষাৎকার ভাইরাল

ধূমকেতু নিউজ ডেস্ক : দীর্ঘ ২৭ দিন পরে জেল থেকে ছাড়া পেয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আর এটিই হয়ে উঠেছে বলিউড জগতে আলোচনার শীর্ষ বিষয়।

শনিবার আরিয়ান খান মুম্বাইয়ের আর্থার রোডের কারাগার থেকে মুক্তি পেয়েছে।

আর এরই মধ্যে শাহরুখ খানের পুরনো একটি সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এক সাক্ষাৎকারে মজার ছলে শাহরুখ বলেছিলেন অমর সিং-য়ের চোখে তিনি শয়তানের ছায়া দেখতে পান। আর এ কথাতেই অমরের সমর্থকরা অনেক রেগে যান। পরে শাহরুখের বাড়ি মান্নতের বাইরে ভিড় জমান ক্ষিপ্ত অমর সমর্থকরা।

সেখানে এতোটাই চিত্কার করছিলেন যে, অনেক ভয় পেয়েছিল শাহরুখের সন্তান আরিয়ান ও সুহানা। আর এই পরিস্থিতি সামালানোর জন্য ডাকতে হয় পুলিশও। আর এমন সময়টাই শাহরুখ বাড়িতেও ছিলেন না। পরে তিনি খবর শুনে কাজ ফেলেই বাড়িতে ছুটে এসছিলেন।

সে সময় শাহরুখ বলেছিলেন, ক্ষতি করবেন বলে ভয় দেখালেও আমি ভয় পাবো না। কিন্তু আমার সন্তানদের ভয় দেখানোর চেষ্টা করলে চুপ করে বসে থাকবো না।

পুলিশ আসার আগেই যদি আমি বাড়ি আসতাম, তাহলে সেখানের সব লোকজনদেরকে কাঁদিয়ে ছাড়তাম। যাদের জন্য আমার মেয়ের চোখে পানি এসেছিল, তাদেরকে ছাড়তাম না আমি।

শাহরুখ বলেন, আমাকে নিয়ে কোনো সমস্যা থাকলে সরাসরি আমার সঙ্গে কথা বলুন। আমার ছোট্ট মেয়েটা ভয়ে কাঁদছিল বিষয়টা একদমই মেনে নিতে পারছি না। আমি পাঠান, আর আমার পরিবারকে রক্ষা করতে জানি।

উল্লেখ্য, এ মাসের ২ অক্টোবর আটক করা হয়েছিল আরিয়ান খানকে। ঐ দিন সারারাত জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর দুপুরে আরিয়ানকে গ্রেফতার করা হয়েছিল। আর ৭ অক্টোবর তাকে জেল হেফাজতে পাঠানো হয়। অবশেষে আজকে সকালে জামিনে মুক্তি মেলে বলি কিংয়ের ছেলের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news