IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> পুঠিয়ায় মাদ্রাসার অনিয়ম বিষয়ক লিফলেট বিতরণ

পুঠিয়ায় মাদ্রাসার অনিয়ম বিষয়ক লিফলেট বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় একটি হাফিজিয়া মাদ্রাসার বিভিন্ন অনিয়ম উল্লেখ করে রাতের আধারে হ্যান্ড লিফলেট ছড়িয়ে দেয়া হয়েছে। আর এই ঘটনায় কয়েকটি গ্রামে চলছে নানা সমালোচনা। তবে গ্রামবাসীরা সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে মাদ্রাসার অনিয়ম তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণের দাবী করেছেন।

শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার বারইপাড়া গ্রাম ঘুরে দেখা গেছে, রাস্তার মোড়ে এবং বিভিন্ন বাড়ির আশেপাশে হ্যান্ড লিফলেট পড়ে আছে। খবর পেয়ে বিভিন্ন গ্রাম থেকে অনেক উৎসুক লোকজন আসছেন লিফলেটের বিষয়টি নিশ্চিত করতে।

লিফলেটে মাদ্রাসার সভাপতি অধ্যক্ষ গোলাম ফারুক ও মাদ্রাসার শিক্ষক শফিকুল ইসলাম সুজনের অর্থ আত্নসাত ও মাদ্রাসার জমি দখলসহ বিভিন্ন অনিয়ম তুলে ধারা হয়েছে।

সভাপতিকে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হিসাবে চিহ্নিত করা হয়েছে। অপরদিকে মাদ্রাসা শিক্ষককে বিভিন্ন নারীদের জোরপূর্বক ধর্ষণের চেস্টাকারী এবং কর্থিত জীনের বাদশা হিসাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ওই মাদ্রাসায় রাতের আধারে একটি জঙ্গী সংগঠনের বিভিন্ন কার্যক্রম চলে বলেও উল্লেখ করা হয়। তবে কারা এই লিফলেট ছড়িয়েছে তা নিয়ে পুরো গ্রামে চলছে তোলপাড়।

বারইপাড়া গ্রামবাসীরা বলেন, শুক্রবার দিবাগত রাতে যেকোনো সময় কেবা কাহারা এই লিফটেল ফেলে গেছে তা জানা যায়নি। তবে এখানে পাশাপাশি দুটি হাফিজিয়া মাদ্রাসা রয়েছে। আর মাদ্রাসা দুটির মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে। অপরদিকে বারইপাড়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধ বিভিন্ন নারী ঘটিত অভিযোগ রয়েছে। এমনকি একাধিক মামলাও রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে। এ ক্ষেত্রে কোনো ভুক্তভোগি অতিষ্ঠ হয়ে এই রকম প্রচারনা চালাতে পারেন।

এ বিষয়ে বারইপাড়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলাম সুজন বলেন, আমার বিরুদ্ধে কিছু লোকজন ষড়যন্ত্র করছেন। তারা রাতের আধারে মিথ্যা বানোয়াট লিফলেট বিতরণ করছে। মাদ্রাসায় কখনো কোনো অনিয়ম হয়নি। আগামিতেও হবে না। সবকিছু নিয়মনীতির মাধ্যমে পরিচালিত হয়। এখানে অর্থ আত্মসাৎ করার কিছু নেই। সবকিছু স্বচ্ছতার মাধ্যমে পরিচালিত হয়।

বারইপাড়া হাফিজিয়া মাদ্রাসা সভাপতি অধ্যক্ষ গোলাম ফারুক বিভিন্ন অনিয়মের বিষয় গুলো অস্বীকার করে বলেন, এখানে পাশাপাশি দুটি হাফিজিয়া মাদ্রাসা রয়েছে। আর মাদ্রাসা কে কেন্দ্র করে স্থানীয় একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে মিথ্যা ও নানা অপপ্রচার করছেন। এমনকি বিভিন্ন এলাকায় রাতের আধারে লিফলেট বিতরণ করছেন।

গোলাম ফারুক বলেন, আমাকে অত্র মাদ্রাসার সভাপতি হিসেবে রাখা হয়েছে। আমি যতদিন আছি এবং যতদিন থাকবো ন্যায়-নিষ্ঠা ভাবে মাদ্রাসা পরিচালনা করে আসবো। যতই ষড়যন্ত্র হোক এলাকার মানুষ তা প্রতিহত করবেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনাছ বলেন, মাদ্রাসার বিভিন্ন অনিয়মের কারণে লিফলেট বিতরণ করা হয়েছে এমন খবর আমার জানা নেই। তবে কেও অভিযোগ করলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31