ধূমকেতু প্রতিবেদক : ক্যান্সার রোগে আক্রান্ত ২৮ (পূর্ব) নং ওয়ার্ড কৃষক লীগ সভাপতি নাসিবুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম এর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
শনিবার সন্ধ্যা ৭ টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাক্ষাৎকালে ডাবলু সরকার রাজশাহী মহানগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম ও সাধারণ সম্পাদক সাকের হোসেন বাবুর হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন নাসিবুল ও তাহমিনার নিকট পৌঁছে দেওয়ার জন্য।
এসময় রাজশাহী মহানগর কৃষক লীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


