ধূমকেতু প্রতিবেদক : রোববার বিকাল ৪ টায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির সাথে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি কল্পনা রায় এবং সাধারণ সম্পাদক ও নারী নির্যাতন সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহ্বায়ক অঞ্জনা সরকার।
বক্তব্য রাখেন, মনিরুজ্জামান উজ্জ্বল, সম্পাদক সেক্টর কমান্ডার ফোরাম মহানগর, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, সম্পাদক সোনালী সংবাদ লিয়াকত আলী, মহিলা পরিষদের প্যানেল অ্যাডভোকেট বিশ্বজিৎ বিশ্বাস শোভন, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা পরিচালক ফাইজুল্লাহ চৌধুরী, আমিনুর রহমান, বরেন্দ্র মহাবিদ্যালয় আলমগীর মালেক, সভাপতি উদীচী জুলফিকার আহমেদ গোলাপ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি শফিকুর রহমান বাদশা প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ আন্দোলন কার্যক্রম আরো বেগবান করতে হবে। যেভাবে বাল্যবিবাহ বেড়ে গেছে এটা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে প্রথমে আঘাত আসে নারীদের উপর । ঘরে ঘরে নারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যেতে হবে।


