IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ বিতরণ

ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০ জন শিক্ষার্থীর মাঝে এই অর্থ প্রদান করা হয়েছে।

সমতলে বসবাসরত বিশেষ এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী কার্যালয় হতে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রতিমাসে প্রাথমিক পর্যায়ের ২০০ এবং মাধ্যমিক পর্যায়ে ৫০০ টাকা করে এক বছর শিক্ষা বৃত্তি প্রদান করা হবে।

উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ তুলে দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. মাহমুদ হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার মনিরা খাতুন, বাগমারা ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সমরেশ কুমার সরকার, চাঁন্দের আড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আশরাফ আলী প্রমুখ।

এসময় উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন এবং দুইটি উচ্চ বিদ্যালয়ের ১০ জন ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ প্রদান করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31