IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> রাবিতে আন্তঃঅনুষদ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাবিতে আন্তঃঅনুষদ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃঅনুষদ বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেল ৫ টায় শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ কক্ষে বিজয়ী দল এবং রানার্সআপ দলকে ক্রেস্ট প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা।

বিতর্কের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের চেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অধিক গুরুত্বপূর্ণ’। এর বিপক্ষে চ্যাম্পিয়ন হয় বিরোধী দলীয় বিজ্ঞান অনুষদ এবং রানার্সআপ হয় সরকার দলীয় আইন অনুষদ। প্রতিযোগিতাটির আয়োজন করেছে শহীদ জিয়াউর রহমান হলের ছাত্রদের দ্বারা পরিচালিত বিতর্ক সংগঠন ‘জিয়া হল ডিবেটার্স’।

প্রতিযোগিতায় ডিবেটর অব দ্যা ফাইনাল নির্বাচিত হন বিজ্ঞান অনুষদের মেহেদী হাসান মাহিন এবং ডিবেটর অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন আইন অনুষদের সাধন মুখার্জী। প্রতিযোগিতায় অংশ নিয়েছিলো বিভিন্ন অনুষদ এবং হল থেকে মোট ১৪ টি দল।

অনুষ্ঠানে আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান বলেন, সংস্কৃতির অন্যতম ধারক হলো বিতর্ক। এটার মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল জ্ঞানের মধ্যে নিভৃত থাকবে। যার ফলে তারা সন্ত্রাস, ত্রাস, জঙ্গীবাদসহ নানা ধরনের অপরাধ থেকে দূরে থাকবে।

তিনি আরও বলেন, বিতর্ক শৈল্পিকভাবে উপস্থাপন করতে পারলে জড়তা কেটে যায়। এর মাধ্যমে ভাইভা বোর্ডে নিজেকে ফুটিয়ে তোলার মাধ্যমে যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।

বিতর্ক প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুজন সেন। তিনি বলেন, ‘খেলাধুলা যেমন শারীরিক গঠনকে মজবুত করে ঠিক তেমননি বিতর্ক অথবা এই ধরণে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো মানুষের বুদ্ধিমত্তা গঠনে সহযোগিতা করে। আমরা চাই আমাদের ছেলেরা সব দিকে এগিয়ে যাক। দেশ থেকে বিদেশে সব জায়গায় তারা নিজ বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করুক, সেটাই আমাদের কামনা। আর এর জন্য আমরা সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত।

এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের প্রতিনিধি হিসেবে ছিলেন পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, আইন অনুষদের প্রতিনিধি হিসেবে ছিলেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান। এছাড়াও শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষক সালাহ উদ্দীন সাইমুম ও ড. আলী আশরাফ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, তিন দিনব্যাপী এই অনলাইন বিতর্ক প্রতিযোগিতাটি শুরু হয় চলতি বছরের ২৬ অাগস্ট। এর ফাইনাল প্রতিযোগিতাটি ২৮ আগস্ট অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31