IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> লিড নিউজ >> আফগান নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্যরা আইএসে

আফগান নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্যরা আইএসে

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের সাবেক সরকারের পতন হয়েছে চলতি বছরের ১৫ আগস্ট। এরপর থেকে সাবেক সরকারের নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য জঙ্গিগোষ্ঠী আইএসআইএস-কে (দায়েশ)-এর সঙ্গে যোগ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এ তথ্য জানায় আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ।

খবরে বলা হয়, ব্যক্তিগত নিরাপত্তাহীনতা থেকে সাবেক আফগান সরকারের নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য আইএসআইএস-কেতে ভিড়েছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণ পাওয়া আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর এলিট ইউনিটের কিছু সাবেক সদস্য আইএসের সঙ্গে যোগ দিয়েছেন। তাদের পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র তাদের নেয়নি, অপরদিকে তারা তালেবানের হিটলিস্টে রয়েছেন। এমন পরিস্থিতিতে দেশটির বর্তমান সরকারকে চ্যালেঞ্জ জানানো ফোর্স আইএসের সঙ্গে যোগ দিয়েছেন তারা।

এ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসলামিক আমিরাত সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। তাই নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্য বা কারও নিরাপত্তা নিয়ে উদ্বেগে থাকার প্রয়োজন নেই।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খোস্তি বলেন, ইসলামিক আমিরাত সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। সুতরাং নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্য বা কারও নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে থাকার প্রয়োজন নেই। কেননা, ইসলামিক আমিরাতের কেউই তাদের কিছু করবে না।

সম্প্রতি ২০ ও ২১ অক্টোবর মস্কোয় আয়োজিত সম্মেলনে দায়েশ বা সন্ত্রাসবাদের বিস্তার ঘটতে পারে এমন আশঙ্কা থেকে আফগানিস্তানের সীমান্তে নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়।

সাবেক কূটনীতিক আজিজ মারিজ বলেন, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন। দায়েশ ততটা সক্রিয় নয়, যতটা বলা হচ্ছে।

অনেক বিশ্লেষক বলছেন, অর্থনৈতিক সংকট ও বেকারত্ব নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্যদের দায়েশের সঙ্গে যোগ দিতে বাধ্য করছে।

সামরিক বিশ্লেষক আসাদুল্লাহ নাদিম বলেন, ইরাকের মতো পরিস্থিতি হবে আফগানিস্তানে। সেখানে সাবেক সরকারের নিরাপত্তা বাহিনীর বড় অংশ দায়েশের সঙ্গে যোগ দিয়েছিল। আফগানিস্তানেও এমনটি হতে যাচ্ছে।

এদিকে ইসলামিক আমিরাত দায়েশকে তেমন একটা পাত্তা দিচ্ছে না। একে তারা সামান্য সমস্যা হিসেবে দেখছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে বলছে, আমেরিকা আফগানিস্তানে দায়েশের কর্মকাণ্ড নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। এ সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর গঠন করে সরকার। এর মধ্যে বেশ কয়েকটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। যেসব হামলার দায় স্বীকার করেছে আইএস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31