ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : জাতীয় চার নেতার স্বরণে সারাদেশের ন্যায় রাজশাহীর বাঘায় যথাযোগ্য মর্যাদায় ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পতাকা উত্তোলন, দোয়া এবং আলোচনা সভার মধ্য দিয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সকাল দশ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব, বাঘা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন ও মজিবুর রহমান, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, ছয়জন ইউপি চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগ সহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন জাতীয় চার নেতা। ঘাতকরা কোন কিছুর বিনিময়ে তাদেরকে নড়াতে পারেনি। কারণ তারা ছিলেন প্রকৃত দেশ প্রেমিক। ১৯৭৫ সালের এ দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা বঙ্গবন্ধুর সহচর জাতীয় চার নেতা-বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এ ছাড়াও গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী ও রাজশাহীর গর্ব এ এইচ এম কামারুজ্জামানকে নির্মম ভাবে হত্যা করা করেছিলো। আমরা এই দিনটির কথা কোন দিন ভুলবনা। কারণ বাংলাদেশের উষা লগ্নে তাঁরাই প্রথম বীজ বোপন করে ছিলেন। আমরা গভীর শোক আর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় এই চার নেতাকে।
বক্তারা বলেন, অনেক কষ্টের বিনিময়ে স্বাধীন হওয়া এই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এই দেশকে আরো সমৃদ্ধশালী করতে চাই। জাতীর পিতার স্বপ্ন বাস্তবায়নে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর হাতকে আরো শক্তিশালী করতে হবে। এ জন্য বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চারঘাট-বাঘার উন্নয়নের রুপকার এবং তিন-তিনবারের নির্বাচিত সাংসদ শাহরিয়ার আলমের দীর্ঘআয়ু কামনা করেন।


