IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> জেল হত্যা দিবসে রাসিকের শোক র‌্যালি

জেল হত্যা দিবসে রাসিকের শোক র‌্যালি

ধূমকেতু প্রতিবেদক : জেল হত্যা দিবস যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। দিবসটি উপলক্ষে বুধবার সকালে নগর ভবন থেকে বিশাল শোক র‌্যালি বের করা হয়।

শোক র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের গিয়ে মাজারে গিয়ে শেষ হয়।

শোক র‌্যালি শেষে শহীদ কামারুজ্জামানের কবরে পুষ্পস্তব অর্পণ করেন সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও কাউন্সিলরবৃন্দ। এরপর রাসিকের কর্মকর্তা-কর্মচারী ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সহ জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যজ ধারণ, নগর ভবনের মসজিদে মাদ্রাসা ছাত্রদের মাধ্যমে পবিত্র কোরআন খতম, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, বাদ জোহর সোনাদিঘী জামে মসজিদ, নগর ভবন ওয়াক্তিয়া মসজিদ সহ ৩০টি ওয়ার্ডের সকল মসজিদে দোয়া, খাবার বিতরণ, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, নগর ভবনে ড্রপ ডাউন, শহরের গুরুত্বপূর্ণ ০৩টি মোড়ে ছবিসহ শোক সম্বলিত বড় ব্যানার টাযানো এবং কালো পতাকা উত্তোলন, সন্ধ্যায় নগরীর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এর বর্ণাঢ্য জীবনীর উপর প্রামান্যচিত্র প্রদর্শন, সকল ওয়ার্ড কার্যালয়ে ব্যানার প্রদর্শন ও মাইকে কোরআন তেলাওয়াত ও ভাষণ প্রচার।

কর্মসূচিতে সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলরবৃন্দ, বিভাগীয় প্রধান ও শাখা প্রধান সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ সহ সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31