IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> সমবায় ছাড়া সমউন্নয়ন সম্ভব না : এনামুল

সমবায় ছাড়া সমউন্নয়ন সম্ভব না : এনামুল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : “বঙ্গবন্ধু দর্শন, সমবায়ের উন্নয়ন” প্রতিপাদ্যতে সামনে রেখে রাজশাহীর বাগমারায় পালিত হল ৫০ তম জাতীয় সমবায় দিবস। দিসবটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে পরিষদ চত্বরে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দারিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে চলেছেন। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। দারিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়নে সর্বদা নিরলস ভাবে কাজ করে চলেছেন। সমবায়ের মাধ্যমে যে কোন বড় বড় কাজ করা সম্ভব। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্রঋণ নিয়ে অতি সহজে সাবলম্বী হওয়া যায়। সমবায়কে শক্তিতে রুপান্তরিত করতে হবে। বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। দেশের প্রতিটি জনগোষ্ঠী কোন না কোন ভাবে সমবায়ের সাথে সম্পৃক্ত। সমবায়ের মাধ্যমে দারিদ্র জাতিকে সামবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।

প্রধান অতিথি আরও বলেছেন, বাংলাদেশের উন্নয়ন তখনই হবে যখন নৌকার বিজয় নিশ্চিত হবে। সমবায় সমিতির সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সমবায়কে শক্তিতে পরিনত করতে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমবায় ছাড়া সমউন্নয়ন আশা করা যায় না। নিজের জন্য হলেও সমবায় সমিতিকে সচল রাখার পরামর্শ প্রদান করেন প্রধান অতিথি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

এসময় উপস্থিত ছিলেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা সমবায় কর্মকর্তা আলাউদ্দীন প্রামানিক, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল প্রমুখ। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সফল সমবায়ী হিসেবে আত-তিজারা রাজশাহী লিমিটেড এবং সরকারী রাজস্ব অডিট ফি প্রদানকারী প্রথম তিনটি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31