IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> রাজশাহীতে বাড়ছে ফ্ল্যাটের দাম

রাজশাহীতে বাড়ছে ফ্ল্যাটের দাম

ধূমকেতু প্রতিবেদক : নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি ফলে অস্তিত্ব রক্ষার জন্য সামনে ডিসেম্বর থেকে রাজশাহীতে ফ্ল্যাটের দাম বৃদ্ধি করা হচ্ছে। বর্তমান স্কয়ার ফিট অনুযায়ী যে দাম রয়েছে সেখানে ২০ থেকে ২৫শতাংশ বাড়ানো হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। নতুন এ মূল্য কর্যকর হবে আগামী ডিসেম্বর মাস থেকে। 

শনিবার বিকেলে রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের (রেড়া) পক্ষে সংবাদ সম্মেলন করে ফ্ল্যাটের দাম বাড়ানোর ঘোষণা দেয়া হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আল আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান। তিনি রেডার সদস্যদের সাথে দিনভর আলোচনা করে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি ভবন নির্মাণ করতে ১০ হাজার আইটেম লাগে। এসব আইটেম সর্বরাহ করে প্রায় ২৭৯টি কোম্পানী। কিন্তু সম্প্রতি নিত্যপ্রয়োজনী পণ্যের সাথে নির্মাণ সামগ্রীর দামও বেড়েছে অস্বাভাবিক হারে। ঢাকা থেকে এসব নির্মাণ সামগ্রী রাজশাহীতে আনতে খরচ পড়ছে বেশি। 

তিনি বলেন, এখন পর্যন্ত ডেভেলপাররা রাজশাহীতে ৬শ’ টির বেশি ফ্ল্যাট নির্মাণ করেছেন। এসব ফ্ল্যাট মূলত নাম মাত্র মূল্যে বিক্রি করা হয়েছে। একই সাথে পরিকল্পীতভাবে ফ্ল্যাট নির্মাণ করার জন্য এখন পর্যন্ত নগরীর প্রায় ১২০ বিঘা জমি সাশ্রয় হয়েছে। সরকারের উন্নয়নের সাথে রাজশাহীর ডেভেলপাররাও কাজ করে যাচ্ছেন। কিন্তু অব্যাহত নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির ফলে আমাদের এখন ভবন নির্মাণ করতে চরম বেকায়দায় পড়তে হচ্ছে। নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় এখন এই সেক্টর টিকিয়ে রাখা মুশকিল হয়ে পড়েছে। 

তিনি বলেন, আমরা যারা রাজশাহীর ডেভেলপার তারা ভবন নির্মাণ করতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছি। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের নানা কৌশলে কাজ করতে হচ্ছে। কারণ ক্রেতাদের ইচ্ছা উপর ভিত্তি করে আমরা মূলত কাজ করে থাকি। ভবন নির্মাণের পর নাম মাত্র মূল্যে বিক্রি করি। কিন্তু বর্তমান নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধিতে হুমকির মুখে টিকেব থাকার লক্ষ্যে ফ্ল্যাটের দাম বাড়াতে হচ্ছে। আমরা চাই একটি ভবন নির্মাণ করে লাভ না হোক, অন্তত খরচের টাকা উঠে আসুক। ভবন নির্মাণ করে বর্তমান দামে বিক্রি করলে বিপুল পরিমাণ টাকা লোকসানের হিসাব গুনতে হবে। 

তিনি বলেন, যে মূল্য বাড়ানো হচ্ছে এটি খুব বেশি নয়। নাম মাত্র এ মূল্য বৃদ্ধি করা হয়েছে। কারণ ঢাকায় একটি ফ্ল্যাটের দাম যদি হয় ৫০লাখ টাকা, সেখানে রাজশাহীতে সেই ফ্ল্যাটের দাম হয় ২৫ থেকে ৩০লাখ টাকা। ক্রেতারা যেনো কোনো সমস্যায় না পড়েন সে দিকটা লক্ষ্য রেখে আমরা ফ্ল্যাটের দাম নির্ধারণ করেছি। তবে আগে যারা ফ্ল্যাট কিনেছেন তাদের জন্য নতুন নির্ধারণ করা মূল্য প্রয়োজ্য হবে না। 

তিনি আরও বলেন, দাম বাড়ানোর বিষয়টি বিভ্রান্ত না হয়ে, বিষয়টি স্বাভাবিকভাবে দেখার জন্যও অনুরোধ করেন জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের সভাপতি তৌফিকুর রহমান লাভলু, সহসভাপতি এরশাদ আলী ঈশা, হুসাইন আলী, সাংগঠনিক মেজবা উল বারি সওদাগর, প্রচার সম্পাদক আক্তারুল হুদা রুমেল, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধক্ষ্য এএইচ এম আশিকুর রহমান, তথ্য বিষয়ক সম্পাদক এসএম সিহাব পারভেজ, আইন বিষয়ক সম্পাদক আবু জুবায়েদ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, সদস্য কবির হোসেন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31