IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> ভারতের বিশ্বকাপ মিশন শেষ

ভারতের বিশ্বকাপ মিশন শেষ

ধূমকেতু নিউজ ডেস্ক : গতকালই আফগানিস্তানকে নিউজিল্যান্ড হারিয়ে দেয়ায় শেষ চারের সম্ভাবনা শেষ হয়ে যায়। সেদিক থেকে ভারত-নামিবিয়ার ম্যাচ স্রেফ নিয়মরক্ষার। তবে কোচ রবি শাস্ত্রি ও অধিনায়ক বিরাট কোহলি যুগের শেষটা রাঙিয়ে রাখতে মুখিয়ে ছিল ভারত। নামিবিয়ার বিপক্ষে সেটা অনায়াসেই করল তারা। রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের দারুণ বোলিংয়ের পর রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ব্যাটে সুপার টুয়েলভের শেষ ম্যাচে ৯ উইকেটে জিতেছে ভারত। নামিবিয়ার ১৩২ রান তারা ছাড়িয়ে গেছে ২৮ বল বাকি থাকতে।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সোমবার সুপার টুয়েলভের শেষ ম্যাচটি ভারতের কোচ হিসেবে রবি শাস্ত্রি এবং টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে কোহলির এটাই ছিল শেষ ম্যাচ।

ম্যাচের শুরুতে টস জিতে নামিবিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে শুরুটা ভালই ছিল নামিবিয়ার। কিন্তু বেশিক্ষণ ক্রিজে অবস্থান করা হয়নি ওপেনার মিচেল ভ্যান লিনগ্যানের। আউট হয়েছেন ব্যক্তিগত ১৫ রানে। পরের উইকেটে খেলতে নেমে রানের দেখাই পাননি ক্রেইগ উইলিয়াম। আর আরেক ওপেনার স্টিফেন বার্ড আউট হন ২১ রানে।

ভালো শুরুর পরও দ্রুত উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে নামিবিয়া। এরপর সময় গড়িয়েছে আর একের পর এক উইকেটের পতন ঘটেছে। ১২ রানে ফেরেন দলীয় অধিনায়ক জেরার্দ ইরাসমাস। এছাড়া ৫ রান করতে পেরেছেন লফটি ইয়াটন।

এদিকে ব্যাট হাতে খুঁটি গেড়ে খেলতে থেকে দলীয় স্কোরটা কিছুটা বড় করার চেষ্টা চালিয়ে যান অলরাউন্ডার ডেভিড ওয়াইস। আউট হওয়ার পূর্বে করেছেন নামিবিয়ার পক্ষে সর্বোচ্চ ২৬ রান। এছাড়া ৯ রানে স্মিট এবং শূন্যরানে ফেরেন জানে গ্রিন। আর শেষ পর্যন্ত খেলে গিয়ে ১৫ রানে ফ্রাইলিঙ্ক এবং ১৩ রানে ট্রাম্পলম্যান অপরাজিত থাকে।

ভারতের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন রবিন্দ্রো জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া দুটি উইকেট পেয়েছেন জাস্প্রিত বুমরাহ।

ছোট রান তাড়া করতে নেমে কোনো চাপই নেয়নি ভারত। ওপেনিং জুটিতে রোহিত শর্মা এবং লোকেশ রাহুল মিলে মাত্র ৫৯ বলে তুলেন ৮৬ রান। এর মধ্যেই অর্ধশতক পূর্ণ করে ফেলেন রোহিত। ফ্রাইলিঙ্কের বলে আউট হওয়ার আগে মাত্র ৩৭ বল খেলে করেন ৫৬ রান। তার ইনিংসটি ৭টি চার এবং ২টি ছয়ে সাজানো।

এরপর দ্বিতীয় উইকেট জুটিতে সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান আরেক ওপেনার লোকেশ রাহুল। এ সময় দুজন মিলে অপ্রতিরোধ্য ৫০ রানের জুটি গড়েন। এদিকে রোহিতের পর হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন রাহুলও। ৩৬ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন তিনি। আর সূর্যকুমার অপরাজিত থাকেন ২৫ রানে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31