IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> ‘অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চত্বর’ নির্মাণে মেয়রকে ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের স্মারকলিপি

‘অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চত্বর’ নির্মাণে মেয়রকে ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের স্মারকলিপি

ধূমকেতু প্রতিবেদক : ৮০’র দশকে রাজশাহীর স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে বীর শহীদ ছাত্র নেতাদের স্মৃতিস্তম্ভ ‘অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চত্বর’ নির্মাণের দাবিতে রাজশাহী সিটি কর্পোশেনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে স্মারকলিপি প্রদান করেছেন ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ, রাজশাহীর নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুরে নগর ভবনে মেয়রের হাতে স্মারকলিপি তুলে দেন তারা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ, রাজশাহী আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রাণ প্রিয় এই মহানগরের ঐতিহ্যের সাথে আধুনিকতাকে যুগলবন্ধি করে এক বিস্ময়কর মনোরম নান্দিকতার বৈচিত্রময় শহর হিসেবে গড়ে তোলার যে রূপকল্পের বিনির্মাণ করেছেন, তার জন্য রাজশাহীবাসী আপনাকে অফুরন্ত ভালোবাসায় সিক্ত করেছে। পদ্মার পলি বিধৌত আমাদের এই নগর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি তেমনি সংগ্রামি ঐতিহ্যের এক বিশাল ভান্ডার। নাচোলের তেভাগা আন্দোলন থেকে শুরু করে ৫২‘র ভাষা আন্দোলন, ৬২‘র শিক্ষা আন্দোলন, ৬৯‘র গণ অভ্যুত্থান সহ সকল আন্দোলনে এই অঞ্চলের জনগণের ভূমিকা ছিল গৌরবজ্জল। বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন ৭১‘র মুক্তিযুদ্ধ এই যুদ্ধে গৌরবের বিজয় রাজশাহীর জনগণের ত্যাগ আর সাহসী প্রতিরোধ ইতিহাসের পাতায় চির অমর হয়ে থাকবে। ৮০‘র দশকজুড়ে গণতন্ত্রের জন্য যে সংগ্রামী ভূমিকা আপনার শহরের সাহসী মানুষ সাহসীকতার সাথে পালন করেছে, তা সংগ্রামের ইতিহাসকে আরো সমৃদ্ধ করেছে। রাজশাহীবাসীর এই সকল বীর গাঁথা ইতিহাসকে সমুন্নত রাখতে এবং সংগ্রামী চেতনাকে জাগিয়ে রাখতে রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে কোথাও এক ‘অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চত্বর’ বিনির্মাণ যা সময়ের দাবি এবং আপনারও কল্পরাজ্যের মধ্যে রয়েছে। গণতান্ত্রিক, অসাম্প্রদায়িকতা মুক্তিযুদ্ধের ধারার বাংলাদেশকে এগিয়ে নিতে এই চত্বর ইতিহাসে এক অদম্য সাহসী ভুমিকা পালন করবে। আপনার হাত ধরে এই মহতী উদ্যোগ এগিয়ে যাবে, যেখানে উন্নয়নের পাশাপাশি সংগ্রামী চেতনার মেলবন্ধন ঘটবে।

স্মারকলিপি প্রদানকালে রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, ৮০’র দশকের সাবেক ছাত্রসংগ্রাম পরিষদের আসাদুজ্জামান আসাদ, সরিফুল ইসলাম বাবু, আব্দুল মমিন, মেরাজুল আলম, কামরান হাফিজ, হাবিবুর রহমান বাবু, শফিকুজ্জামান শফিক, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31