ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ১০৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সান্টু প্রামাণিক (৩০) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাত সোয়া ৮ টার দিকে রাজশাহী জেলার চারঘাট থানাধীন তাতারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী সান্টু রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন মালিপাড়া এলাকার ছামাদ প্রামাণিকের ছেলে।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, মঙ্গলবার রাজশাহী জেলার চারঘাট থানাধীন তাতারপুর গ্রামস্থ জনৈক মুক্তার হোসেন (৪০), পিতা-মৃত বিশু মন্ডল এর ধুলার কারখানার দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর অপারেশন চালিয়ে ১০৫ বোতল ফেন্সিডিলসহ সান্টু প্রামাণিক (৩০) কে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ১টি মোবাইল, ১ টি সীমকার্ড, ১টি মেমোরিকার্ড জব্দ করা হয়।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১৪(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।


