IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> চুলায় তৈরি করুন ফুলকপির সুস্বাদু কেক

চুলায় তৈরি করুন ফুলকপির সুস্বাদু কেক

ধূমকেতু নিউজ ডেস্ক : শীত আসতেই বাজারে ভরে উঠেছে ফুলকপি। এই সবজি সবারই পছন্দের। ফুলকপি দিয়ে মজাদার সব পদ তৈরি করা যায়। এর যে কোনো পদই হয় মুখোরোচক ও সুস্বাদু।

জানেন কি, ফুলকপি দিয়ে কেকও তৈরি করা যায়। একবার খেলে এই কেকের স্বাদ সব সময়ই মুখে লেগে থাকবে। তাহলে আর দেরি কেন জেনে নিন ফুলকপির কেক তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. ফুলকপি ১টি
২. গাজর আধা কাপ
৩. ময়দা ১ কাপ
৪. ডিম ৪টি
৫. বেকিং পাউডার ২ টেবিল চামচ
৬. মাখন বা ঘি ২ টেবিল চামচ
৭. তেল ১ কাপ
৭. পেঁয়াজ কুচি আধা কাপ
৮. কাঁচা মরিচ কুচি ৪টি
৯. গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ
১০. সয়াসস ২ টেবিল-চামচ
১১. পনির গ্রেড করা ২ টেবিল-চামচ
১২. লবণ পরিমাণমতো
১৩. কালিজিরা আধা চা-চামচ ও
১৪. ক্যাপসিকাম ১টি।

পদ্ধতি

প্রথমে ফুলকপি ও গাজর ছোট টুকরো করে নিন। তারপর হালকা ভাপ দিয়ে নিতে হবে। প্যানে তেল দিয়ে এবার ভাপ দেওয়া ফুলকপি ও গাজর সামান্য ভেজে নিন।

অন্য একটি পাত্রে ডিম-ময়দা সামান্য পানিতে গুলে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার আরেকটি সসপ্যানে তেল মাখিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ, মরিচ কুচি ও কালিজিরা বিছিয়ে নিন।

তারপর কেকের মিশ্রণটি ঢেলে দিন। এবার চুলায় একটি পাত্রে বালি বিছিয়ে দিন। তার উপর কেকের পাত্রটি বসিয়ে দিন। এরপর চুলার আঁচ হালকা রেখে ঢেকে রাখুন।

আধা ঘণ্টা পর যখন কেকটি ফুলে উঠবে তখন একটি টুথপিক ঢুকিয়ে দেখুন কেক হয়েছে কি না। তারপর কেকের পাত্রটি নামিয়ে চারপাশ ছুরি দিয়ে কেটে নিন।

এবার কেকের পাত্রটি উল্টে ঢেলে নিন। ব্যাস তৈরি হয়ে গেলো ভিন্ন স্বাদের ফুলকপির কেক। এটি তৈরি করা অনেক সহজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ