IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধে
Home >> টপ নিউজ >> প্রবাস >> মসজিদুল হারামে এশার নামাজে ৮ হাজার মুসল্লি

মসজিদুল হারামে এশার নামাজে ৮ হাজার মুসল্লি

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের মুখরিত হয়ে উঠেছে পবিত্র কাবা প্রাঙ্গণ।

রোববার মসজিদুল হারামে একসঙ্গে ৮ হাজার মুসল্লি এশার নামাজ আদায় করেছেন। আর পাঁচ ওয়াক্ত নামাজে অংশ নিয়েছে কমপক্ষে ৪০ হাজার লোক।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রোববার প্রায় ১৫ হাজার মানুষ ওমরাহ পালন করেছেন। বৈশ্বিক মহামারী করোনার কারণে মসজিদুল হারামে বৃহৎ জামাতে নামাজ আদায় সাময়িক স্থগিত করা হয়েছিল।

এরপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রোববার সাধারণ মুসল্লিদের জন্য পুনরায় তা উন্মুক্ত করা হয়। এর মধ্য দিয়েই এদিন থেকে ওমরার দ্বিতীয় ধাপ শুরু হয়।

হারামাইনের প্রশাসন জানিয়েছে, নিরাপদ ব্যবস্থাপনায় হারাম শরীফে ওমরাহ পালনকারী ও সাধারণ মুসল্লিদের অভ্যর্থনা জানানো হচ্ছে।

আরব নিউজ বলছে, ওমরার দ্বিতীয় ধাপে মসজিদুল হারামে গড়ে প্রতিদিন ৪০ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন। ওমরাহ পালন করতে পারবেন ১৫ হাজার মানুষ।

যারা নামাজ পড়তে বা ওমরাহ পালন করতে মসজিদুল হারামে যাবেন, তাদের অবশ্যই পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এবং মুখে সবসময় মাস্ক পরতে হবে বলে জানিয়েছে হারাম প্রশাসন।

মসজিদুল হারামের পাশাপাশি মসজিদে নববীও রোববার থেকে সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

হারামাইন শারিফাইনের ফেসবুক পেইজে প্রচার করা মসজিদে নববীতে গমনকারী কয়েকজন মুসল্লির ছবি দেখা যায়। দীর্ঘদিন পরে মসজিদে নববীতে যেতে পেরে তারা আবেগাপ্লুত হয়েছেন।

বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণ ও বিস্তার রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবার ওমরায়। কোনো ওমরাহ পালনকারী হঠাৎ অসুস্থ হয়ে গেলে তার জন্য তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করেছে দেশটি।

শেখ আবদুর রহমান আস-সুদাইস বলেছেন, হজযাত্রীদের সেবা করতে পারা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ ও বিস্তার রোধে দীর্ঘ ছয় মাস হজ ও ওমরাহ পালনে নিষেধাজ্ঞা থাকার পরে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে ৪ অক্টোবর থেকে হাজীদের জন্য হারামাইন শারিফাইনকে উন্মুক্ত করা হয়।

মোট তিন ধাপে এবারের ওমরাহ পালিত হচ্ছে। প্রথম দুটি ধাপের পর তৃতীয় ধাপে গিয়ে ওমরাহ পালন স্বাভাবিক করা হবে।

প্রথম ধাপে একজন ওমরাহ পালনকারী মাত্র তিন ঘণ্টা সময় পেয়েছেন। অর্থাৎ নির্ধারিত এলাকায় প্রবেশ ও ওমরাহ পালন শেষে বের হওয়া পর্যন্ত তিন ঘণ্টা সময় বরাদ্দ ছিল।

প্রথম ধাপে প্রতিদিন ছয় হাজার মানুষ ওমরাহ পালন করেছেন। ওমরাহ পালনের দ্বিতীয় ধাপ শুরু হল গতকাল থেকে। মসজিদুল হারামের ধারণক্ষমতার ৭৫ শতাংশ তথা ১৫ হাজার লোক ওমরাহ পালন করতে পারবেন এই ধাপে।

তৃতীয় ধাপ শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। তখন বিদেশি নাগরিকরাও ওমরাহ পালনের অনুমতি পাবেন। এ ধাপে একসঙ্গে ২০ হাজার এবং প্রতিদিন ৬০ হাজার লোক ওমরাহ পালন করতে পারবেন।

আরব নিউজ অবলম্বনে- মুহাম্মদ বিন ওয়াহিদ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31