IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুর শেখের উঠান বৈঠকরাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
Home >> জাতীয় >> টপ নিউজ >> টেন্ডার-চাকরি-বদলির তদবির করবেন না, এসব আমার সক্ষমতার বাইরে : মোস্তাফা

টেন্ডার-চাকরি-বদলির তদবির করবেন না, এসব আমার সক্ষমতার বাইরে : মোস্তাফা

ধূমকেতু নিউজ ডেস্ক : শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সেই স্ট্যাটাসে টেলিটক, ফেসবুকে তার বন্ধু তালিকায় যুক্ত হওয়ার জন্য অনেকের অনুরোধ পাঠানো এবং বিভিন্ন বিষয়ে তদবির করার বিষয়টি তুলে ধরেন মন্ত্রী।

মোস্তাফা জব্বার তার ফেসবুক আইডির বন্ধু তালিকায় যুক্ত হতে অনেকে অনুরোধ পাঠান, সেই কথাও তুলে ধরে লিখেছেন, বন্ধু হওয়ার অনুরোধ শতকরা ৯৯ ভাগ সঠিক নয়। তাদের নাম ইংরেজি হরফে ও অন্য অনেক যোগ্যতায় আমি গ্রহণ করতে পারছি না। ৫ হাজার থেকে বন্ধুর সংখ্যা ৩ হাজার ৯৫৩-তে নামিয়েছি। প্রয়োজনে আরও কমবে। মনে রাখবেন ফেসবুক বন্ধু পরিচিতদের জন্য।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অনেকের বিভিন্ন তদবিরের অনুরোধ করার প্রসঙ্গ তুলে ধরে সবার প্রতি অনুরোধ জানিয়ে লিখেন, অনুগ্রহ করে টেন্ডার-চাকরি-প্রমোশন-বদলির তদবির করবেন না। এসব আমার সক্ষমতার বাইরে।

টেলিটকের নেটওয়ার্ক নিয়ে মন্ত্রী লিখেন, প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে টেলিটক ২১০৪ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে সেটি গ্রামাঞ্চলে নেটওয়ার্ক তৈরি করার জন্য। আমি পুরো বিষয়টা সম্পর্কে সচেতন। টেলিটকের প্রতি আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। কিন্তু টেলিটক অন্য অপারেটরদের মতো সক্ষমতা রাখে না। আপনার ঘরে নেটওয়ার্ক পৌঁছাতে পারলে আমরা খুশি হব। একদিন সেটি আমরা পারব। তবে রাতারাতি পারব না। আশা করি, বিষয়টি অনুধাবন করবেন। আমাকে ম্যাসেজ দেওয়ার দরকার নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news