IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> মান্দায় চেয়ারম্যান প্রার্থীর দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

মান্দায় চেয়ারম্যান প্রার্থীর দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর দু’পক্ষের কর্মি-সমর্থকদের সংঘর্ষে এক গ্রামপুলিশসহ ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার সতিহাটে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সংঘর্ষে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতিহাট বাসস্ট্যান্ড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে মহাসড়কের উভয়পাশে যানবাহন আটক পড়ে। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সংঘর্ষে আহতরা হলেন, জাহাঙ্গীর আলম (৩৮), আলম হোসেন (২৮), হেলাল উদ্দিন (৪০), মোস্তাকিম হোসেন (৩৫), গ্রামপুলিশ আমিনুল ইসলাম (৩৩), মাও. সাইফুল ইসলাম শান্ত (৪০), রানা (৩৮), সাহাদত হোসেন বাবু (৩৫)। এর মধ্যে জাহাঙ্গীর ও আলম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শান্ত, রানা ও বাবুকে নওগাঁ হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, গনেশপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগে সাইফুল ইসলাম শান্ত নামে এক কর্মিকে শুক্রবার সন্ধ্যায় সতিহাটের আলেফ উদ্দিনের কাপড়ের দোকানে মারধর করে নৌকা প্রার্থী হানিফ উদ্দিন মন্ডলের কর্মি-সমর্থকরা। এ সংবাদ ছড়িয়ে পড়লে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উত্তেজিত কর্মি-সমর্থকরা ঘটনার বিচার দাবিতে সতিহাট বাসস্ট্যান্ড এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ প্রদর্শন করে।

একই সময় সতিহাট শহীদ মিনার এলাকায় অবস্থান নেন হানিফ উদ্দিন মন্ডলের কর্মি-সমর্থকরা। এতে দু’পক্ষে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ের উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ উভয়পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে দেন।

স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন, ‘গনেশপুর ইউনিয়নের গ্রামপুলিশ আমিনুল ইসলাম নৌকা প্রার্থীর পক্ষ নিয়ে আমার কর্মি-সমর্থকদের ওপর হামলা করায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে। ঘটনার সুষ্ঠু তদন্তসহ বিচার দাবি করছি।’

নৌকার প্রার্থী হানিফ উদ্দিন মন্ডল এসব অভিযোগ করে বলেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে স্বতন্ত্র প্রার্থী বাবুল চৌধুরীর লোকজন অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি করছে। তারা আমার ৭ জন কর্মি-সমর্থকের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করেছে।

তিনি অভিযোগ করে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর লোকজন আমার নির্বাচনী একটি ক্যাম্পে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে ইমেজ সংকটে ফেলতে এসব কাজ করছে স্বতন্ত্র প্রার্থীর কর্মি-সমর্থকরা।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, এখন পর্যন্ত কোন পক্ষ মামলা করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ঘটনাটি অবহিত হয়েছি। সংঘর্ষের ঘটনাটি ফৌজাদারী অপরাধ। এ বিষয়ে প্রার্থীরা মামলা করতে পারেন। বিষয়টি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন জানিয়ে তিনি বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31