IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> রাসিকের ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রাসেলের দায়িত্ব গ্রহণ

রাসিকের ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রাসেলের দায়িত্ব গ্রহণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রাসেল জামান দায়িত্ব গ্রহণ করেছেন।

রোববার দুপুরে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে দায়িত্ব বুঝে নেন তিনি। তাঁকে দায়িত্ব হস্তান্তর করেন ৯নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

এসময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও সচিব মশিউর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউন নবী (দুদু) গত ২৪ জুলাই ২০২১ তারিখে মৃত্যুবরণ করায় সিটি কর্পোরেশনের অফিস আদেশে ২৭ জুলাই অতিরিক্ত দায়িত্ব হিসেবে ১২নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবুকে ৯নং সাধারণ আসনের দায়িত্ব (সাময়িক) প্রদান করা হয়। এরপরে গত ৭ অক্টোবর রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের উপনির্বাচনে টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রার্থী রাসেল জামান নির্বাচিত হন। ৭ নভেম্বর ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কাউন্সিলর রাসেল জামানকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম এমপি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31