IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> টপ নিউজ >> বিনোদন >> ক্যাটের জীবনে ভিকির আগে যারা এসেছিলেন

ক্যাটের জীবনে ভিকির আগে যারা এসেছিলেন

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশালের বিয়ে নিয়ে এরইমধ্যে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। রাজস্থানের বহু পুরনো বরওয়াড়া দুর্গে হবে তাদের বিয়ের অনুষ্ঠান। ৭০০ বছরের প্রাচীন সেই দুর্গ এখন বিলাসবহুল রিসোর্ট। ইতিমধ্যেই রাজস্থানে পৌঁছে গিয়েছেন ভিকির সহকারীরা।

তাদের বিয়ের বিষয়ে ভিকি বা ক্যাটরিনা কেউ মুখ না খুললেও শোনা যাচ্ছে ডিসেম্বরের ৭ থেকে ১২ তারিখ পর্যন্ত ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান চলবে। বিয়ের সময় তারা দুজনেই বাংলার পোশাকশিল্পী সব্যসাচীর নকশা করা পোশাক পরবেন। তাদের বিয়ের অতিথির তালিকায় রয়েছেন করণ জোহর, আলী আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবাণী এবং বরুণ ধাবানের মতো তারকারা।

বিয়ের পর জুহুর একটি বিলাসবহুল ফ্ল্যাটে সংসার পাতারও নাকি পরিকল্পনা সেরে ফেলেছেন ভি-ক্যাট।

এটাই ভিকি বা ক্যাটরিনার প্রথম প্রেম নয়। ভিকির জীবনে যেমন এর আগে হারলিন শেঠি নামে এক অভিনেত্রী ছিলেন। তেমন ভিকির আগে ক্যাটের জীবনেও একাধিক পুরুষের প্রবেশ ঘটেছে।

ক্যাটরিনার প্রসঙ্গ উঠলে প্রথমেই যার নাম মুখে আসে, তিনি সালমান খান। দীর্ঘ সাত বছর তারা একে অপরের সঙ্গে ডেট করেছেন। ২০০৩ সালে বলিউডে অভিষেক হয় ক্যাটরিনার। তারপর থেকে ২০১০ সাল পর্যন্ত সালমানের সঙ্গেই ছিলেন তিনি।

সালমানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর বিজয় মাল্যের ছেলে সিদ্ধার্থের সঙ্গে ক্যাটরিনার নাম জড়িয়ে পড়েছিল। দু’জনকে একই সঙ্গে প্রায়ই দেখা যেত তখন। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর আইপিএল ম্যাচে দু’জনে পাশাপাশি ক্যামেরাবন্দি হতেন।

সেই সম্পর্কও বেশি দিন স্থায়ী হয়নি। তার পরই রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। রণবীর-ক্যাটরিনার সম্পর্ক সে সময় বলিউডের অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছিল। এই জুটিকে পছন্দও করতে শুরু করেছিলেন অনুরাগীরা। কয়েক বছর তারা একসঙ্গে কাটিয়েছিলেন। প্রকাশ্যে সব সময়ই একে অপরের প্রশংসা করতেন। এমনকী তাদের বিয়ের খবরও শোনা যেত বলিউডের অন্দরে। ঠিক সে সময়ই অনুরাগীদের হতাশ করে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।

অক্ষয় কুমারের সঙ্গে একাধিক ছবি করেছেন ক্যাটরিনা। এক সময় তাদের দু’জনের সম্পর্ক নিয়েও গুঞ্জন শুরু হয়েছিল বলিউডে।

বহু প্রেমের পর অবশেষে ভিকির মধ্যেই নিজের মনের মতো সঙ্গীকে খুঁজে পেয়েছেন ক্যাটরিনা। ‘ফিল্মি’ ঢঙে কেকের মধ্যে আংটি লুকিয়ে ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ভিকি। সেই কেক ক্যাটরিনাকে উপহার দেন ভিকি। কেক কেটে খাওয়ার সময়ে ক্যাটরিনা সেই আংটি দেখতে পান। তাতে লেখা ছিল, ‘আমাকে বিয়ে করবে?’

২০১৯ সাল থেকে ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে রয়েছেন ভিকি। এই বিষয়ে এখনও তারা মুখ খোলেননি। মাঝেমধ্যেই তাদের নানা জায়গায় একসঙ্গে দেখা যায়। এমনকি তারা নতুন বছরে আলিবাগে বেড়াতেও গিয়েছিলেন একসঙ্গে। রাজস্থানের ‘বাঘের ডেরা’ বলে জনপ্রিয় রণথম্ভোর এখন দিন গুনছে তারকা সমাবেশের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31