IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> রাজশাহীতে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীতে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ধুমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ১ রাউন্ড গুলিসহ ১ টি বিদেশী রিভলভার ও ৪৫০পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি ডিবি।

গ্রেপ্তারকৃত হলো, আজিম আলী (১৯)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার উত্তর উজিরপুর গ্রামের নজরুলের ছেলে।

রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক আশিক ইকবাল, এসআই আব্দুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তি জানতে পারে, একজন ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধ অস্ত্র ও নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা মোড়ে আমিন পেট্রোল পাম্পের সামনে হস্তান্তরের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বেলা ১১ টায় ঘটনাস্থলে পৌঁছে আসামী আজিম আলীকে গ্রেপ্তার করে। এসময় তল্লাশী করে তার কাছ থেকে ১ রাউন্ড গুলিসহ ১ টি বিদেশী রিভলভার ও ৪৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার খাইরুল ইসলাম নামের এক ব্যক্তি তাকে উক্ত অবৈধ অস্ত্র ও মাদক রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আমিন পেট্রোল পাম্পের সামনে অজ্ঞাত এক ব্যক্তির নিকট পৌছানোর জন্য দিয়েছিলো এবং দীর্ঘদিন যাবত সে ও তার সহযোগীরা অবৈধ অস্ত্র ও ইয়াবা পরিবহন করে আসছে। আসন্ন ইউপি নির্বাচনে উক্ত অবৈধ অস্ত্র ব্যবহার হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31