IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী বিভাগে মৃত্যু ২০০, সুস্থ ৯ হাজার ছড়ালো

রাজশাহী বিভাগে মৃত্যু ২০০, সুস্থ ৯ হাজার ছড়ালো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত হয়েছে এ পর্যন্ত ২০২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চিকিৎসক, রাজনীতিবিদ, পুলিশ সদস্য ও আইনজীবী এবং সাধারণ মানুষ রয়েছেন। শেষ ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনায় চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়। নতুন ৪ জনের মৃত্যু নিয়ে মোট ২০২ জনের মৃত্যু হলো। আর করোনা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৯ হাজার ১৪৯ জন। রাজশাহী বিভাগে শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫৭৬ জন।

রাজশাহী বিভাগে মারা যাওয়া ২০২ জনের মধ্যে রাজশাহী জেলায় ৩০ , চাঁপাইনবাবগঞ্জ ১০ জেলায় জন, নওগাঁ জেলায় ১৪, নাটোর জেলায় ১ জন, জয়পুরহাট জেলায় ৪ জন, বগুড়া জেলায় ১২২ জন, সিরাজগঞ্জ জেলায় ১১ জন ও পাবনায় ৯ জন ।

সুস্থ হওয়া ৯ হাজার ১৪৯ জনের মধ্যে রাজশাহী ১৮৯১ জন, চাঁপাইনবাবগঞ্জ ৩০২ জন, নওগাঁ ৮৭৪ জন, নাটোর ২৭৬ জন, জয়পুরহাট ২১১ জন, বগুড়া জেলায় ৪ হাজার ১৮২ জন, সিরাজগঞ্জ ৭৫৩ জন ও পাবনা জেলায় ৬৬০ জন।

বিভাগের ৮টি জেলায় করোনা শনাক্ত হওয়া ১৪ হাজার ৫৭৬ জনের মধ্যে রাজশাহী জেলায় ৩৬৮৮ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫৪৯ জন, নওগাঁ ১০০২ জন, নাটোর ৬২৮ জন, জয়পুরহাট ৮১৯ জন, বগুড়া

জেলায় ৫ হাজার ৩৯২ জন, সিরাজগঞ্জ ১৬০৯ জন ও পাবনা জেলায় ৮৮০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয় ৪ জনের। রাজশাহী বিভাগের করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ২৪৩৩ জন রোগী।

আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৭৩৩ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৫৩ হাজার ৬৭০ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। বিশেষ করে গত ১ মাসে রাজশাহী বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়েছে। শনাক্ত রোগীর সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়াদের সংখ্যাও তুলনামূলকভাবে বাড়ছে। শনাক্ত ও সুস্থ হওয়া দুই সংখ্যাতেই বিভাগের মধ্যে বগুড়া জেলা শীর্ষে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এরপর পাবনা ও সিরাজগঞ্জ জেলা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31