IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বে দৈনিক মৃত্যু কমেছে

বিশ্বে দৈনিক মৃত্যু কমেছে

ধূমকেতু নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ৭ হাজার ৫৭০ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দুই শতাধিক। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৭১৫ জনের। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ২০ হাজার।

ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫১ লাখ ৪৬ হাজার ৭২৫ জনে এবং শনাক্ত ২৫ কোটি ৬৩ লাখ ২৭ হাজার ১২ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ৯৮ হাজার ১০৪ জনের সংক্রমিত হয়েছেন যুক্তরাষ্ট্রে। এ সময়ে সেখানে মারা গেছেন ১ হাজার ১২১ জন। এ নিয়ে দেশটিতে ​এখন পর্যন্ত ৪ কোটি ৮৩ লাখ ৯৭ হাজার ৪১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৮৯ হাজার ১২৯ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৩৭৪ জন। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৯২ লাখ ১৯ হাজার ৯১২ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬০ হাজার ৩৩৫ জনের।

একই সময়ে জার্মানিতে নতুন করে ৬৪ হাজার ১৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৯৯ জন। যুক্তরাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৮০৭ জন এবং মারা গেছেন ১৯৯ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে মোট আক্রান্ত ৩ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার ৫১৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬৪ হাজার ৭১৫ জন। মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়।

বিশ্বে শনাক্তের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। আর মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ২৭৯ জন মারা গেছেন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৩০১ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট ২ কোটি ১৯ লাখ ৮৯ হাজার ৯৬২ জন রোগী শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১২ হাজার ১৭৭ জনের।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১০৩ জন, তুরস্কে ২২৬ জন, ইউক্রেনে ৭৫২ জন, পোল্যান্ডে ৩৭০ জন এবং ফিলিপাইনে ৩০৫ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৩৩২ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৯১ হাজার ৫৭৩ জনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31