ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে পাহাড়িয়া চাইল্ড ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত।
শুক্রবার বেলা ১১ টার দিকে নগরীর কয়েরদাড়া খ্রীষ্টানপাড়া সেন্ট লুইমা পাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কয়েরদাড়া খ্রীষ্টানপাড়া সেন্ট লুইমা পাড়ার গ্রাম্য প্রধান রুবেল সরেন।
বিশেষ অতিথি ছিলেন, কয়েরদাড়া খ্রীষ্টানপাড়া সেন্ট লুইমা পাড়ার পাস্কাল বিশ্বাস, দানিয়েল দুলু বিশ্বাস, আন্দ্রিয়াস বিশ্বাস, ফা. মার্সেল তপ্ন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, পাহাড়িয়া চাইল্ড ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের পরিচালক মিসেস সখিনা বিশ্বাস।

তিনি বলেন, এই কার্যক্রম পাহাড়িয়া সম্প্রদায়ের মানুষের কল্যানে কাজ করবে। পিছিয়ে পড়া পাহাড়িয়া সম্প্রদায়কে সামনে চলার সাহস জোগাবে।
তিনি আরও বলেন, রাজশাহী বিভাগে যত পাহাড়িয়া গ্রাম আছে তাদের উন্নয়নে কাজ করবে পাহাড়িয়া চাইল্ড ওয়েল ফেয়ার অর্গানাইজেশন। বিশেষ করে শিশুদের উন্নয়নে পাহাড়িয়া চাইল্ড ওয়েল ফেয়ার অর্গানাইজেশন বিশেষ ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা শেষে পাহাড়িয়া চাইল্ড ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের সাংগঠনিক সম্পাদক মিঃ ডেবিট বিশ্বাস বিভিন্ন গ্রাম থেকে আগত গ্রাম্য প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


