IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> বিনোদন >> আদালতে যুবনেত্রী সায়নী ঘোষ

আদালতে যুবনেত্রী সায়নী ঘোষ

ধূমকেতু নিউজ ডেস্ক : অভিনেত্রী ও তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে রবিবার গ্রেফতার করার পর ত্রিপুরার রাজনীতিতে উত্তাপ বেড়েছে কয়েকগুণ। এই পরিস্থিতিতে সোমবার সকালেই আগরতলা পৌঁছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিমানবন্দরেই সায়নীর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলেন। অভিষেক জানতে চান, ‘‘সায়নী কী করেছিল? খেলা হবে স্লোগান দিয়েছিল। সেই স্লোগান তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দিয়েছিলেন। তবে কি তাকেও গ্রেফতার করা হবে? আর যারা গত ক’দিন ধরে তৃণমূলের কর্মীদের মারধর করেছেন। এমন ৫০টি মামলা রয়েছে। তাদের মধ্যে কতজনকে গ্রেফতার করা হয়েছে?’’

এরপর অভিষেক সায়নীর সঙ্গে থানায় দেখা করতে গেলেন। এর আগে ব্রাত্যরা ব্যর্থ হওয়ায় সায়নীর সঙ্গে আগরতলা পূর্ব মহিলা থানায় দেখা করতে গেলেন তিনি।

এদিকে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় বললেন, রাজনৈতিক স্বার্থেই গ্রেফতার করা হয়েছে সায়নীকে। ত্রিপুরার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। রিপোর্ট তলব করা হয়েছে ত্রিপুরা সরকারের কাছে।’’

আগরতলা পূর্ব মহিলা থানায় রাখা হয়েছে সায়নী ঘোষকে। তার সঙ্গে সোমবার দেখা করতে যান ব্রাত্য বসু, কুণাল ঘোষ, অর্পিতা ঘোষ এবং সুস্মিতা দেব। তৃণমূল নেতাদের থানায় ঢুকতে বাধা দেওয়া হয়। ত্রিপুরা প্রশাসন জানিয়ে দেয়, শুধু আইনজীবীরাই কথা বলতে পারবেন তৃণমূল যুবনেত্রীর সঙ্গে। সূত্র: আনন্দবাজার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news