IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> লিড নিউজ >> প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে বাঘিনীরা

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে বাঘিনীরা

ধূমকেতু নিউজ ডেস্ক : কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় জিম্বাবুয়েতে অনুষ্ঠিত নারী বিশ্বকাপের বাছাইপর্ব বাতিল করেছে আইসিসি। আর এটাই যেন আশীর্বাদ হয়ে এলো বাংলাদেশ নারী দলের জন্য। অবসান হলো দীর্ঘ অপেক্ষার। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল নিগার সুলতানা জ্যোতির দল।

শনিবার (২৭ নভেম্বর) এক বিবৃতি দিয়ে জিম্বাবুয়ের হারারেতে চলমান বাছাই পর্বের এই টুর্নামেন্ট বাতিলের ঘোষণা দেয় আইসিসি।

সম্প্রতি শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়রা করোনায় আক্রান্ত হলে তাঁদের ম্যাচ বাতিলের পরপরই এমন সিদ্ধান্ত জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিবৃতিতে আইসিসির ইভেন্ট পরিচালনা প্রধান ক্রিস টেটলি বলেন, ‘এই ইভেন্টের বাকি অংশ বাতিল করতে হওয়ায় আমরা অবিশ্বাস্যভাবে হতাশ। কিন্তু এত অল্প সময়ের নোটিশে বেশ কয়েকটি আফ্রিকান দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যে, দলগুলো ঠিকমত দেশে ফিরতে পারবে কিনা সে ব্যাপারে গুরুতর ঝুঁকি থেকেই যায়।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের ইভেন্টটি সম্পন্ন করার জন্য আমরা বেশ কয়েকটি বিকল্পের সন্ধান করেছি। কিন্তু এটি সম্ভবপর নয় এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব জিম্বাবুয়ে থেকে দলগুলোকে ফেরত পাঠিয়ে দেব।’

ক্রিস টেটলি এসময় বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ নারী দলের আইসিসি নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশ, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ তাঁদের তাদের র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে আসন্ন আইসিসি নারী বিশ্বকাপ ২০২২-এ খেলার যোগ্যতা অর্জন করল। শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডও আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পরবর্তী চক্রে তাদের সাথে যোগ দেবে।’

এর ফলে এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ নারী দল। এর আগে দুইবার বাছাইপর্ব খেলে তারা প্রতিবারই পঞ্চম হয়। এবার অবশ্য বেশ ভালো ছন্দে ছিল বাংলাদেশের মেয়েরা। পাকিস্তান ও আমেরিকাকে হারিয়ে ইতোমধ্যেই চার পয়েন্ট নিয়ে টেবিল টপার ছিল বাংলাদেশ। যদিও তৃতীয় ম্যাচে থাই কন্যাদের কাছে হেরে যায় জ্যোতি বাহিনী। তবে তাদের জন্য দুয়ারটি সরাসরি খুলে দিল কোভিড-১৯।

জিম্বাবুয়ের বাছাইপর্ব থেকে তিনটি দল যাওয়ার কথা ছিল মূল পর্বে। এখন পুরো প্রতিযোগিতাই বাতিল হয়ে যাওয়ায় এই তিন দল র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্বাচন করেছে আইসিসি।

স্বাগতিক নিউ জিল্যান্ডের সঙ্গে আগেই মূল প্রতিযোগিতায় খেলা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকার সুবাদে বাংলাদেশ তাদের সঙ্গে যোগ দিচ্ছে। এছাড়া র‍্যাঙ্কিংয়ে সপ্তম ও অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানও থাকছে শিরোপার লড়াইয়ে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31