IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> প্রধানমন্ত্রী কে হবেন- গুরুত্বপূর্ণ নয়, গণতন্ত্র বাঁচান : মমতা

প্রধানমন্ত্রী কে হবেন- গুরুত্বপূর্ণ নয়, গণতন্ত্র বাঁচান : মমতা


ধূমকেতু নিউজ ডেস্ক : ২০২৪-এর লোকসভা নির্বাচনে প্রধান বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরতে চাইছে তৃণমূল। তবে প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে এখনই ভাবতে রাজি নন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাইয়ে বিদ্বজ্জনদের সঙ্গে বৈঠকে বুধবার তিনি বলেন, ‘কে প্রধানমন্ত্রী হবেন, তা গুরুত্বপূর্ণ নয়। বিজেপিকে সরিয়ে গণতন্ত্রকে রক্ষা করাই লক্ষ্য হওয়া উচিত।’ খবর আনন্দবাজার অনলাইনের।

লোকসভা ভোটে বিজেপি-বিরোধী অবস্থান প্রসঙ্গে ওই বৈঠকে প্রশ্ন করা হয়েছিল মমতাকে। পরিচালক মহেশ ভাট প্রশ্ন করেন, অতি অবামপন্থীদের হাত থেকে দেশকে বাঁচাতে মমতা কী ভাবছেন।

জবাবে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা পূর্ণশক্তি দিয়ে লড়ব। নাগরিক সমাজকেও এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। বিজেপিকে বোল্ড আউট করে দিতে হবে। এটা আপনারাই পারেন।’

মুম্বাই সফরের দ্বিতীয় দিনে মমতা বুধবার কবি-গীতিকার জাভেদ আখতারকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের বিশিষ্টজনদের বৈঠকে হাজির হন। ওই বৈঠকে ছিলেন মহেশ, স্বরা ভাস্কর, রিচা চাড্ডা, মেধা পাটকরের মতো ব্যক্তিত্ব। হাজির ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরাও।

মমতাকে মুম্বাইয়ের বিদ্বজ্জনেরা একযোগে জানান, বিজেপির শাসনে ভারতে যখন দুরাশার অন্ধকার নেমেছিল, তখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ই তাদের আশার আলো জুগিয়েছে। তাই মমতাই তাদের কাছে আশার আলোর প্রতীক।

একইসঙ্গে তাদের এ প্রশ্নও ছিল, এ পরিস্থিতিতে কি মমতা নিজেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাবছেন? জবাবে মমতা বলেন, ‘প্রধানমন্ত্রী যে কেউ হতে পারেন। তবে প্রধানমন্ত্রী কে হবেন সেটা গুরুত্বপূর্ণ নয়। লোকসভা নির্বাচনে দেশের গণতন্ত্রকে রক্ষা করাই লক্ষ্য হওয়া উচিত।’

মমতার সঙ্গে মুম্বাইয়ের বিশিষ্টজনেদের আলাপ করিয়ে দেন জাভেদ। মমতাকে অভিনেত্রী স্বরা বলেন, ‘পশ্চিমবঙ্গ খেলা দেখিয়ে দিয়েছে। আমরা তাতে খুশি। কিন্তু আরও বড় লড়াই করতে হবে। কিন্তু নাগরিকদেরও কথা বলার অধিকার ছিনিয়ে নেয়া হচ্ছে। এর প্রতিকার কী?’

বুধবারের বৈঠকে এই প্রশ্ন বার বারই আসে মমতার কাছে। জবাবে মমতা বলেন, ‘নাগরিক সমাজ একটি কমিটি বানাক। আপনারা আমাদের দিশা দেখান। শুরুটা মুম্বাই থেকেই হোক। যা সাহায্য লাগে, করব। মুম্বাই আর কলকতা যদি একসঙ্গে কাজ করে, তবে দিল্লি ভয় পাবে।’

কমিটি গঠনের ব্যাপারে চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লির বিশিষ্টজনদেরও সঙ্গে নেয়ার কথাও বলেন মমতা। তিনি বলেন, ‘স্বরার মতো তরুণদের সঙ্গে নিন।’ স্বরার কথার সূত্র ধরেই মমতা বলেন, ‘খেলা হয়ে গেছে নয়, আবার খেলা হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31