IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজ
Home >> খেলা >> ব্যালন ডি’অরে সালাহর স্থান নিয়ে উপহাস

ব্যালন ডি’অরে সালাহর স্থান নিয়ে উপহাস

ধূমকেতু নিউজ ডেস্ক : প্যারিসে সদ্য সমাপ্ত ব্যালন ডি’অর বিজয়ের উৎসবে লিভারপুলের স্ট্রাইকার মোহাম্মদ সালাহ সপ্তম হয়েছেন। মিসরিয় তারকার ‘বিতর্কিত’ সপ্তম অবস্থানকে উপহাস করে টুইট করেছেন তার সাবেক সতীর্থ ডেজান লভরেন।

বুধবার অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচে মার্সিসাইডের হয়ে জোড়া গোল করেন সালাহ। এতে নগর প্রতিদ্বন্দ্বী এভারটনকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। বর্ষসেরার পুরস্কার প্রদান অনুষ্ঠানের মাত্র কয়েকদিন পর সালাহর ওই অসাধারণ নৈপুন্যে প্রদর্শনকে উপস্থাপন করে ডেজান লিখেছেন, ‘এভাবে দক্ষতা প্রদর্শন করতে থাকলে ফরাসি ফুটবল ব্যালন ডি’অর পুরস্কার প্রদানের সময় তোমাকে ষষ্ঠ অবস্থানে পৌঁছে দিবে।’

ফরাসি ফুটবলের ওই পুরস্কারকে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপুর্ন পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। তারা ফুটবলারদের দক্ষতা অনুযায়ী সেখানে অবস্থান নির্ধারন করে থাকেন।

গোলের পর গোল করে অসাধারণ একটি বছর কাটানোর পরও লিওনেল মেসি, রবার্ট লিওয়ানদোস্কি, জর্জিনহো, করিম বেনজেমা ও এনগোলে কনটের মত তাদেরকে বিষ্মিত করতে ব্যর্থ হয়েছেন লিভারপুলের তারকা সালাহ।

ডেজানের ওই টুইটারটি নিমিষেই ছড়িয়ে পড়ে সর্বত্র। এই সুযোগে বিপুল সংখ্যক ভক্ত ফরাসি ফুটবলের চুড়ান্ত তালিকাকে উপহাস করার সুযোগ কাজে লাগায়।

এদিকে, ব্যালন ডি’অর প্রসঙ্গে গ্যাব্রিয়েল ক্লার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে এ নিয়ে হেসে ওঠেন সালাহ। ক্লার্ক সালাহকে জিজ্ঞেস করেন- ব্যালন ডি’অর নিয়ে তার মন্তব্য কী? জবাবে লিভারপুল ফরোয়ার্ড বলেন, ‘আমার কোনো মন্তব্য নেই।’ পাশাপাশি হাসতে হাসতে চলে যান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31