IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন-প্রবীণের মিলনমেলা

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন-প্রবীণের মিলনমেলা

ধূমকেতু প্রতিবেদক : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (এনবিআইইউ) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে রাজশাহী নগরীর নাটোর রোড সংলগ্ন মতিহারের চৌদ্দপাই-এ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস চত্বরে শুক্রবার দিনব্যাপী পুনর্মিলনী-২০২১ শিরোনামে শিক্ষার্থীদের মিলন-মেলার আয়োজন করা হয়।

এই আয়োজনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন-প্রবীন শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে। দীর্ঘদিন পর হলেও বন্ধু-বান্ধবীদের সাথে দেখা হওয়ায় শিক্ষার্থীরা আনন্দ-উৎফল্লে মেতে উঠেন। পুনর্মিলনীকে ঘিরে ক্যাম্পাস প্রাঙ্গনকে সাজানো হয় বর্ণিল সাজে। উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা এতে অংশ নেন।

এনবিআইইউ’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রবীণ শিক্ষার্থী মনির হোসেন স্মৃতিচারণ করে বলেন, ‘দীর্ঘদিন পর হলেও প্রাণের ক্যাম্পাসে এসে আমার অনেক স্মৃতি মনে পড়ছে। দীর্ঘদিন থেকে বন্ধুদের সাথে আড্ডা-জমে উঠে না। এই আয়োজনকে ঘিরে আবার যেন ক্লাসের আড্ডা ফিরে পেয়েছি। বন্ধু ও শিক্ষকদের ভালোবাসা আমার কাছে চির অমর হয়ে থাকবে।’

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে আমাদের বন্ধুদের সাথে মিলিত হওয়ার সুযোগ কম ছিলো। আজ বিভাগের পুনর্মিলনী অনুষ্টানে নবীন-প্রবীণের সমন্বয় ঘটেছে। এতে নিজেদের পরিচিতি বাড়ানোসহ বিভিন্ন ক্যারিয়ার গঠনের নেটওয়ার্ক তৈরী হয়েছে। এই ধরণের আয়োজন খুবাই কার্যকর বলে জানান তারা।

পুনর্মিলনী উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট কবি ও নারীনেত্রী অধ্যাপিকা রাশেদা খালেক।

তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ইতিমধ্যে সমাজে নিজেদের অবস্থান করে নিয়েছেন জেনে আমি খুবই আনন্দিত। আশা করি এই বিভাগের শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদ হিসেবে দেশে ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানের প্রধান আলোচন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক বলেন, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ একটি গতিশীল বিভাগ। এই বিভাগের বহু শিক্ষার্থী আজ কর্মক্ষেত্রে প্রবেশ করেছে। এছাড়া বর্তমানে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনেক শিক্ষার্থী অধ্যয়ণ করছেন। শিক্ষক-শিক্ষার্থীদের প্রচেষ্টায় বিভাগের পুনর্মিলনীর মতো অনুষ্ঠানের আয়োজন করায় তাদেরকে সাধুবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানে এনবিআইইউ’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক প্রফেসর ড. মকসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ইউনিভার্সিটির চীফ-কো-অর্ডিনেটর প্রফেসর ড. পি.এম.সফিকুল ইসলাম।

অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক স্বপ্না খাতুন, কো-অর্ডিনেটর ডলন চক্রবর্তী, প্রভাষক লাবন্য সাহা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিভাগের প্রভাষক আফরোজা এ্যানি। দিনব্যাপী শিক্ষার্থীরা সাংস্কৃতিক আয়োজন ও আনন্দ উল্লাসে মেতে ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31