ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (কেপিইউএস) এর উদ্যোগে শনিবার (৪ ডিসেম্বর) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে গ্লেনকো ফাউন্ডেশন ওয়াক ফর লাইফ রাজশাহীর সহযোগীতায় র্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ড. আব্দুল্লা আল ফিরোজ, সহকারী পরিচালক,জেলা সমাজসেবা কার্যালয় রাজশাহী।
বিশেষ অতিথি ছিলেন, নাদিরা খাতুন, ৩, ৫, ৬নং ওয়ার্ড মহিলা কাউন্সিলার রাজশাহী সিটি কর্পোরেশন, মাকসুদা আলম রোজি, সাধারণ সম্পাদিকা, বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, মিজানুর রহমান, চেয়ারম্যান, উত্তরণ সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লি: রাজশাহী, ড. হেমায়েতুল ইসলাম আরিফ, ডি.ভি.ও, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আবুল বাসার পল্টু নির্বাহী পরিচালক, আপস, রাজকুমার সাও, নির্বাহী পরিচালক, আসুস,মোহনা, সভাপতি,দিনের আলো হিজড়া সংঘ উপস্থিত ছিলেন ।
স্বাগত বক্তব্য রাখেন, কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সোহেল রানা।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, গ্লেনকো ফাউন্ডেশনের পক্ষে মেহেদী হাসান, পনসেটি প্রাক্টিশনার ও ক্লিনিক ম্যানেজার ওয়াক ফর লাইফ রাজশাহী ও সভাপতিত্ব করেন নুরুজ্জামান টুকু, ৬নং ওয়ার্ড কাউন্সিলার রাজশাহী সিটি কর্পোরেশন।
এছাড়াও উপস্থিত ছিলেন, সংস্থার সহ সভাপতি এস.এম. পারভেজ, সাংগঠনিক সম্পাদক রতন আলী, রেবেকা নারী ও শিশু সম্পাদিকা, নাসিমা, নির্বাহী সদস্য ও স্বেচ্ছাসেবী প্রমুখ।


