IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, র‍্যাপিড ফোর্সের মহড়া

ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, র‍্যাপিড ফোর্সের মহড়া

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশের মধ্যাঞ্চলীয় নাতাঞ্জ শহর থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে র‍্যাপিড অ্যাকশন ফোর্সের প্রস্তুতি পরীক্ষা করেছে।

হঠাৎ করেই শহরের কাছে কয়েকদফা বিকট শব্দ হওয়ার কারণে শহরবাসী অনেকটা হতবিহ্বল এবং বিস্মিত হয়ে পড়েন। তবে বিমান প্রতিরক্ষা বাহিনী আশ্বস্ত করে বলেছে, চিন্তার তেমন কোনো কিছুই নেই, ক্ষেপণাস্ত্র ছুঁড়ে র‍্যাপিড রিঅ্যাকশন ফোর্সের প্রস্তুতি যাচাই করা হয়েছে।

ইরানের মধ্যাঞ্চলীয় নাতাঞ্জ শহরে দেশের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা অবস্থিত। সেখানে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে থাকে।

নাতাঞ্জ এয়ার ডিফেন্সের কমান্ডার জানিয়েছেন, সম্পূর্ণ নিরাপদ এলাকায় এই মহড়া চালানো হয়েছে এবং এজন্য সমন্বিত এয়ার ডিফেন্স নেটওয়ার্কের সঙ্গে পুরোপুরি সমন্বয় করা হয়েছে। শহরে ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ এবং র‍্যাপিড রিঅ্যাকশন ফোর্সের মহড়ায় কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয় নি।
নাতাঞ্জ পরমাণু স্থাপনা

এদিকে, স্থানীয় একটি সূত্র ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছে, নাতাঞ্জের মরুভূমি এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে; এর সঙ্গে নাতাঞ্জ পরমাণু স্থাপনার কোনো সম্পর্ক নেই এবং কোনো ক্ষয়ক্ষতিও হয় নি। সূত্রটি আরো জানিয়েছে, নাতাঞ্জ শহর থেকে ২০ কিলোমিটার দূরের সম্পূর্ণ নিরাপদ এলাকা থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

এর আগে কোনো কোনো খবরে জল্পনা করা হয় যে, শত্রুপক্ষের পাঠানো কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য ইরানের সামরিক বাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। এই লক্ষ্যবস্তুকে ড্রোন বলেই মনে করা হচ্ছিল।

এর আগে ইরানের পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক হামলা হয়েছিল এবং তা নিয়ে শহরবাসী মধ্যে এক ধরনের সংবেদনশীলতা রয়েছে।

নাতাঞ্জ শহরের কাছে এমন সময় এই ক্ষেপণাস্ত্রের মহড়া চালানো হলো যখন ইসরাইল বারবার হুমকি দিচ্ছে যে, ইরানকে কোনমতেই পরমাণু অস্ত্র তৈরি করার সুযোগ দেয়া হবে না; প্রয়োজনে ইরানের ওপর হামলা চালানো হবে। অবশ্য ইরান এসব হুমকিকে উড়িয়ে দিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31