IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> টপ নিউজ >> রুশ বিমানের যাত্রাপথ পরিবর্তন

রুশ বিমানের যাত্রাপথ পরিবর্তন

ধূমকেতু নিউজ ডেস্ক : কৃষ্ণসাগরের উপর দিয়ে উঠে যাওয়ার সময় একটি ‘স্পাই’ বিমানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে রাশিয়ান এয়ারলাইনসের একটি বিমান যাত্রপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে বলে মস্কো কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা গেছে।

সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি শনিবার গভীর রাতে জানায় মস্কো থেকে তেল আবিবগামী রুশ বিমানসংস্থা অ্যারোফ্লট সার্ভিসের বিমানটি ১৪২ জন যাত্রী নিয়ে নির্ধারিত যাত্রাপথ দিয়েই যাচ্ছিল। সেখানে হঠাৎ কথিত স্পাই বিমানটি দেখতে পান পাইলট।

সংঘর্ষ এড়াতে অ্যারোফ্লট সার্ভিসের বিমানটির দিক ও উচ্চতা অবিলম্বে পরিবর্তন করা হয়েছিল বলে সংস্থাটি জানিয়েছে। এদিকে অজ্ঞাত বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেডিওতে সাড়া দেয়নি বলে জানা গেছে।

ইন্টারফ্যাক্স জানায়, অ্যারোফ্লট ফ্লাইটের বিমানটি অজ্ঞাত বিমানের কাছ থেকে সংঘর্ষ এড়াতে ১৬ হাজার ফুট নিচে নেমে যায়।

অ্যারোফ্লটের সঙ্গেই সোচির ব্ল্যাক সি রিসোর্ট থেকে উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কোপজে যাচ্ছিল আরেকটি রুশ প্রাইভেট জেট। ওই বিমানটিকেও সংঘর্ষ এড়াতে যাত্রাপথ পরিবর্তন করতে হয় বলে রুশ বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে।

ইন্টারফ্যাক্স জানায়, রুশ সীমান্তে ন্যাটোর বিমানের কার্য়ক্রম বেড়ে যাওয়ায় বেসামরিক বিমানসহ সব ধরনের বিমানে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। কর্তৃপক্ষ এই ঘটনায় কূটনৈতিক প্রতিবাদ জানাবে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

স্পাই বিমানটি কোন দেশের ছিল সে ব্যাপারে রুশ কর্তৃপক্ষ অবশ্য কিছু জানায়নি।

শনিবারের এই ঘটনা রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেবে। পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের সীমান্তে রুশ সেনা সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য আগ্রাসনের শঙ্কা তৈরি হয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে। ফলে দেশ দুটির মধ্যে উত্তেজনা বেড়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31