IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজ
Home >> খেলা >> টপ নিউজ >> নিউজিল্যান্ডের লক্ষ্য ৫৪০

নিউজিল্যান্ডের লক্ষ্য ৫৪০

ধূমকেতু নিউজ ডেস্ক : মুম্বাইয়ে ১৯৮০ সালে ১৩ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের পেসার ইয়ান বোথাম, যা এতদিন ধরে ভারতের বিপক্ষে কারো সেরা টেস্ট বোলিং ফিগার ছিল। ছিল বলতে হচ্ছে, কারণ নতুন করে ইতিহাস রচনা করেছেন নিউ জিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল। ১৪ উইকেট নিয়েছেন তিনি।

প্রথম ইনিংসে টেস্ট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেন এজাজ। নিজ জন্মশহরে দারুণ কীর্তি গড়ার পর দ্বিতীয় ইনিংসে নিলেন চার উইকেট। ৭৩.৫ ওভার ২২৫ রান খরচায় ম্যাচে মোট নিলেন ১৪ উইকেট।

কিন্তু এজাজের দুর্ভাগ্য, তার সতীর্থ ব্যাটসম্যানরা বিপর্যস্ত। প্রথম ইনিংসে ৬২ রানেরই গুটিয়ে যায় নিউ জিল্যান্ড। প্রথম ইনিংসে ৩২৫ রান করে ভারত প্রতিপক্ষকে ফলো অনে ফেলার সুযোগ পেয়েও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। তারপর তৃতীয় দিন দ্বিতীয় সেশন শেষ হওয়ার খানিকক্ষণ আগে ৭ উইকেটে ২৭৬ রানে ইনিংস ঘোষণা করেন বিরাট কোহলি।

দুই ইনিংস মিলিয়ে ভারতের লিড ৫৩৯ রানের। মানে নিউ জিল্যান্ডের সামনে ৫৪০ রানের বিশাল লক্ষ্য। এই রান তাড়া করে টেস্টে কোনো দলই জিততে পারেনি। তাতে প্রায় আড়াই দিন হাতে পেয়েও নিউ জিল্যান্ডের জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ।

কোনো উইকেট না হারিয়ে ৬৯ রানে দিন শুরু করেছিল ভারত। মায়াঙ্ক আগারয়াল ইনিংস সেরা ৬২ রান করেন। ৪৭ রান করে করেন চেতেশ্বর পুজারা ও শুভমান গিল। অধিনায়ক কোহলি ৩৬ রান করেন। ২৬ বলে ৪১ রানে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31