ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যের কুন্নুরে বিধ্বস্ত হয়েছে দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। জঙ্গলে বিধ্বস্ত হওয়া ওই হেলিকপ্টারে স্ত্রীসহ ভারতের প্রতিরক্ষা-প্রধান (চিফ অব ডিফেন্স স্টাফ) বিপিন রাওয়াতও ছিলেন।
বুধবার দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ কুন্নুরে গভীর জঙ্গলে বিধ্বস্ত হয় ভারতীয় সেনাবাহিনীর এমআই- ১৭ কপ্টারটি। বিধ্বস্ত হওয়ার পরই এতে আগুন লেগে যায়।
ভারতের সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়, হেলিকপ্টারে সবমিলিয়ে ১৪ জন আরোহী ছিলেন।
ঘটনাস্থল থেকে পাঁচটি দেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটার পর উদ্ধার অভিযান চলছে।


