IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টেক ওয়ার্ল্ড >> টপ নিউজ >> বাংলাদেশিদের ফেসবুক একাউন্টের ওপর নজর হ্যাকারদের

বাংলাদেশিদের ফেসবুক একাউন্টের ওপর নজর হ্যাকারদের

ধূমকেতু নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশিদের বিভিন্ন একাউন্টের ওপর নজরদারি করে আসছিলেন হ্যাকাররা। বৃহস্পতিবার ফেসবুকের মূল প্রতিষ্ঠান ‘মেটা’ কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

আড়ি পাতার সফটওয়্যার তৈরিকারক প্রতিষ্ঠান ও তাদের গ্রাহকেরা প্রায় ১০০টি দেশের বিভিন্ন মানুষের কর্মকাণ্ড নজরদারিতে রেখেছে।

মেটা প্রকাশিত ১৭ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়, যে সাতটি প্রতিষ্ঠানের আড়ি পাতার সফটওয়্যার এসব কাজে ব্যবহার করা হয়েছে, সেগুলো হলো যুক্তরাষ্ট্র কবওয়েবস টেকনোলজিস, ব্লুহোয়াক সিআই, কগনাইট, ইসরায়েলের ব্ল্যাক কিউব, উত্তর মেসিডোনিয়ার সাইট্রক্স, ভারতের বেলট্রক্স ও চীনের একটি প্রতিষ্ঠান।

কোন প্রতিষ্ঠান কি কি কার্যক্রম চালিয়েছে তার একটি বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে মেটার প্রকাশিত প্রতিবেদনে। মেটা জানিয়েছে,তাদের প্লাটফর্মে থাকা কবওয়েবসের নিজস্ব একাউন্ট এবং তাদের প্রায় ২০০ জন গ্রাহকের একাউন্ট মুছে ফেলা হয়েছে। কবওয়েবসের প্রযুক্তিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটারসহ ডার্ক ওয়েবেও নজরদারি করা যায় এমন প্রযুক্তিও আছে। ইন্টারনেট ব্যবহারকারীর ব্যক্তিগত বিভিন্ন তথ্যও সংগ্রহ করা যায় এইসব প্রযুক্তি ব্যবহার করে। কবওয়েবসের নজরদারিতে রয়েছে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, মেক্সিকো, সৌদি আরব, হংকং, নিউজিল্যান্ড, পোল্যান্ডসহ অন্যান্য আরো কিছু দেশের নাগরিকেরা।

মেটার এক বিবৃতিতে বলা হয়, নীতিমালা ভঙ্গের দায়ে তাদের প্ল্যাটফর্মে থাকা এ ধরণের প্রায় দেড় হাজার পেজ ও একাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এসব পেজ ব্যবহার করে মূলত তথ্য হাতিয়ে নেয়ার কাজ করা হতো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31