ধূমকেতু নিউজ ডেস্ক : প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেলেন তৌহিদ হৃদয়। বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের শেষদিনে সাউথ জোনের হয়ে অনবদ্য এই দ্বিশতক তুলে নেন তিনি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নর্থ জোনের বিপক্ষে আগের দিনের করা ১৫৯ রান নিয়ে মাঠে নামেন হৃদয়। প্রথম সেশনের শুরু থেকেই দাপুটে ব্যাটিং করতে থাকেন বিসিবি সাউথ জোনের হয়ে খেলা এই ব্যাটার। সেই ধারাবাহিতকায় ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের এই ব্যাটার।
৩৭৪ বলে ১৫টি চার ও ৩টি ছয়ের সাহায্যে স্পর্শ করেন এই মাইল ফলক। পরে সানজামুল ইসলামের বলে সাজঘরে ফেরার আগে নামের পাশে ২১৭ রান যোগ করেন তৌহিদ হৃদয়।
প্রথম ইনিংসে বিসিবি নর্থ জোনের করা ৩৮৫ রানের জবাবে এরইমধ্যে ৪৭৭ রান তুলে ফেলেছে সাউথ জোন। হাতে আছে আরও চার উইকেট। ফলে নর্থ জোনের লিড ৯২ রানের। এই ম্যাচে দ্বিতীয় ইনিংসে এখনও ব্যাট করতে নামেনি কোনো দল। দুই ইনিংস বাকী থাকায় ম্যাচ তাই নিশ্চিত ড্রয়ের দিকেই যাচ্ছে।


