ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৯ টায় সাপাহার ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে উপজেলার জিরো পয়েন্ট নিউ মার্কেট কোডে ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি পোরশা সরকারী কলেজের প্রভাষক ও সাপাহার প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী সম্রাটের সভাপতিত্বে উক্ত টুর্ণামেন্ট এর উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
উক্ত ২৪ টিমের খেলা শুক্রবার রাত ৯ টা থেকে শুরু করে শনিবার ভোর ৫টায় শেষ হয়। শেষে এ টুর্ণামেন্টে চাম্পিয়ন হয় জয়পুর হাট দলের আরাফাত টিম এবং রানার্স আপ হয় নওগাঁ দলের তৌকির টিম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুহুল আমিন, থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, উপ সহকারি প্রকৌশল (জনস্বাস্থ্য) প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারী শাহ্ চৌধুরী, তিলনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান কল্লোল, বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ সাহা প্রমূখ।


