IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> মান্দায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় জয়ী তাসমিনা

মান্দায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় জয়ী তাসমিনা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : গ্রামবাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতায় একের পর এক সাফল্য অর্জন করে চলেছে কিশোরী তাসমিনা আক্তার (১৪)। তার জয়ের রথকে কেউ থামাতেই পারছে না। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার আয়োজিত প্রতিযোগিতার জয়ের মুকুটিও উঠেছে তার গলায়। খেলায় ঘোড়া চালানোসহ বিভিন্ন কলাকৌশল দেখিয়ে দর্শকদের মুদ্ধ করেন তাসমিনা।

কিশোরী তাসমিনা আক্তার নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের চকসুবল গ্রামের ওবাইদুল হক মণ্ডলের মেয়ে। সে ধামইরহাট বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। মাত্র ৭ বছর বয়স থেকে তাসমিনা আক্তার ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে।

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। সোমবার বিকেলে ইউনিয়নের চকখোপা গ্রামের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৩৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে কিশোরী তাসমিনা আক্তার প্রথম স্থান অর্জন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ উপলক্ষে নবনির্বাচিত নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মকলেছুর রহমান মকে।

অনুষ্ঠানে কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, ভালাইন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা, প্রসাদপুর ইউনিয়নের নারী সদস্য রুপবান বিবি, যুবদলনেতা আব্দুল জলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31