IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> লাইফস্টাইল >> আলিঙ্গনেই চাঙ্গা হবে শরীর ও মন!

আলিঙ্গনেই চাঙ্গা হবে শরীর ও মন!

ধূমকেতু নিউজ ডেস্ক : শত দুঃখ-কষ্টের মাঝেও মন ভালো করে দিতে পারে একটা উষ্ণ আলিঙ্গন। প্রিয় বন্ধু, প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী-স্ত্রীর কাছ থেকে পাওয়া ভালোবাসায় ভরা আলিঙ্গন, তৎক্ষণাৎ মেজাজ ভালো করে দিতে যথেষ্ট কার্যকরী। এটি কারোর প্রতি ভালবাসা ও স্নেহ প্রকাশের মাধ্যমও বটে। গবেষকদের মতে, আলিঙ্গন একটি আনন্দদায়ক অনুভূতি এবং এর ফলে শরীর চাপমুক্ত হয়। বিষণ্নতা, মানসিক চাপ, উত্তেজনা কমে।

এছাড়াও, রক্তচাপ কম করতে ও হার্টকে সুস্থ রাখতেও সাহায্য করে আলিঙ্গন। আসুন জেনে নেওয়া যাক, আলিঙ্গনের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে।

১) আলিঙ্গন মানসিক চাপ দূর করে:

বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, একজন বিশ্বস্ত ব্যক্তিকে আলিঙ্গন করা মানসিক চাপ কমাতে সহায়তা করে। বাবা-মা, বন্ধু-বান্ধব কিংবা ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া উষ্ণ আলিঙ্গন, মানসিক শান্তি এনে দিতে পারে। তাছাড়া আলিঙ্গন করলে কর্টিসল নামক স্ট্রেস হরমোনও হ্রাস পায়।

২) রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে:

কাউকে যখন আলিঙ্গন করা হয়, তখন ব্রেস্টবোনের উপর চাপ সৃষ্টি হয়, যা মনকে আবেগপূর্ণ করে তোলে। এটি প্লেক্সাস চক্রকেও সক্রিয় করে, যা থাইমাস গ্রন্থির কার্যকারিতাকে উদ্দীপিত করে। এই গ্রন্থি শরীরে শ্বেত রক্ত কণিকার উৎপাদনকে নিয়ন্ত্রণ করে এবং শরীরকে সুস্থ থাকতে সহায়তা করে।

৩) ক্যালোরি ঝরাতে সহায়তা করে:

কাউকে জড়িয়ে ধরলে বা আলিঙ্গন করলে ক্যালোরি ঝরে! হ্যাঁ, ঠিকই পড়েছেন। আলিঙ্গন ক্যালোরি ঝরাতে অত্যন্ত সহায়ক। ভালোবাসার মানুষকে আলিঙ্গন করলে প্রায় ১২ ক্যালোরি ঝরতে পারে।

৪) পেশী টান শিথিল করে: আলিঙ্গন ব্যথার বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি, রক্ত সঞ্চালনকেও উন্নত করতে সহায়তা করে। এমনকি এটি নরম টিস্যুগুলিতে রক্ত প্রবাহ বাড়ায়, যা পেশী টানকে শিথিল করতে সহায়তা করে।

৫) মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে প্রিয়জনদের আলিঙ্গন করলে অক্সিটোসিন নামক হরমোন নিঃসৃত হয়। এটি স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। তাছাড়া এটি স্নায়ুতন্ত্রকেও উদ্দীপিত করে, যা মানসিক দিক থেকে সক্রিয় থাকা এবং শান্ত থাকার মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

৬) রক্তচাপ নিয়ন্ত্রণ করে:

প্রিয়জনদের আলিঙ্গন করলে শরীরে অক্সিটোসিন হরমোনের মাত্রা বৃদ্ধি পায়। এটি শরীর থেকে কর্টিসল নামক স্ট্রেস হরমোন হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার ফলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে।

৭) ভয় দূর করতে সহায়তা করে:

গবেষণা অনুসারে, স্পর্শ এবং আলিঙ্গন মৃত্যুর উদ্বেগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলিঙ্গন মানুষের মন থেকে অস্তিত্বের ভয় দূর করতেও সহায়তা করে। তাই একাকিত্বের সময় একটি টেডি বিয়ারকে আলিঙ্গন করেলেও নিরাপত্তার অনুভূতি হয়।

৮) মুড ভালো রাখে:

ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরলে সেরোটোনিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন মেজাজ ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে। সেরোটোনিনের বর্ধিত মাত্রা আপনার মেজাজকে উন্নত করে এবং মন খুশি রাখে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ