IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> ‘বিমান ভূপাতিত হওয়ার পর ব্যবস্থা নিয়েছে ইরান’

‘বিমান ভূপাতিত হওয়ার পর ব্যবস্থা নিয়েছে ইরান’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার দ্বিতীয় বার্ষিকীর প্রাক্কালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ওই দুর্ঘটনার পর ইরানের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিমানটি ভূপাতিত হওয়ার কারণ ঘোষণা করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী অত্যন্ত সতর্কতা ও জবাবদিহিতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি ভূপাতিত হওয়ার পর ইরান আন্তর্জাতিক তদন্তের অনুমতি দিয়েছে এবং তদন্তের ফলাফল আন্তর্জাতিকভাবে সাদরে গৃহিত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ইরানের বিচার বিভাগও এ সংক্রান্ত তদন্ত শেষে দুর্ঘটনায় নিহত প্রত্যেক যাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে এবং এক্ষেত্রে যাত্রীদের জাতীয়তার ওপর ভিত্তি করে কোনো ধরনের বৈষম্য করা হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওই দুর্ঘটনায় নিহত ৩০ বিদেশি নাগরিককে ক্ষতিপূরণ দেয়ার কথা তাদের সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসগুলোকে জানিয়ে দেয়া হয়েছে।

২০২০ সালের জানুয়ারি মাসে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে মার্কিন সন্ত্রাসী বাহিনী হত্যা করার পর ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর অনেকটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের ভুলবশত আঘাতে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান রাজধানী তেহরানের অদূরে বিধ্বস্ত হয়।ওই মর্মান্তিক ঘটনায় বিমানটির ১৭৬ আরোহীর সবার মৃত্যু হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31