IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> পাকিস্তানে তুষারপাতে প্রাণ গেলো ২১ পর্যটকের

পাকিস্তানে তুষারপাতে প্রাণ গেলো ২১ পর্যটকের

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরীতে তীব্র তুষারপাতের মধ্যে গাড়ির ভেতরে আটকা অবস্থায় প্রাণ গেছে অন্তত ২১ পর্যটকের। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন অনলাইন এ খবর জানিয়েছে।

শনিবার তুষারপাতের মধ্যে বরফের স্তুপ জমে পর্যটন এলাকা হিসেবে পরিচিত মুরীর মহাসড়কে। এতে মহাসড়কে প্রায় এক হাজার গাড়ি আটকা পড়ে। তীব্র ঠাণ্ডায় গাড়ির ভেতরে থাকা যাত্রীরা পড়েন চরম সংকটে।

পাকিস্তান থেকে প্রকাশিত জিও টিভি অনলাইন জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সড়কে গাড়িতে আটকে পড়াদের উদ্ধারে মাঠে নেমেছে পাকিস্তানের সেনাবাহিনী।

এক ভিডিও বার্তায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বলেন, মুরী ১৫ থেকে ২০ বছর পর বিপুল সংখ্যক পর্যটক দেখেছে। এ কারণে এ ধরনের একটি সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

শেখ রশিদ বলেন, ইসলামবাদ থেকে মুরীর সড়ক বন্ধ করে দিতে সরকার বাধ্য করা হয়েছিল।

আটকে থাকা পর্যটকদের উদ্ধারে অংশ নিয়েছেন ইসলামাবাদ, রাওয়ালপিন্ডির পুলিশ কমিশনাররাও। এ ছাড়া রয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর অন্তত পাঁচ প্লাটুন সদস্য।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কমবেশি এক হাজার গাড়ি শুক্রবার দিবাগত রাত থেকে মহাসড়কে আটকা পড়ে। এদের মধ্যে অনেককে উদ্ধার করা হয়েছে। ১৬ থেকে ১৯ জন গাড়িতে মারা গেছেন।’

তিনি জানান, স্থানীয়রা আটকে পড়াদের খাবার ও শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করেছেন।

তুষারপাতের কারণে বরফ জমে রাস্তা বন্ধ হয়ে যায়।

শেখ রশিদ বলেন, ‘আমরা মুরীতে আসা থেকে পর্যটকদের বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছি। এটা মুরীতে আসার সময় নয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31