ধূমকেতু প্রতিবেদক, তজুমদ্দিন : ভোলা তজুমদ্দিন বাদলীপুর মোজাম্মেল হক মেম্বার স্মৃতি স্মরণে শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বাদলীপুর একাদশকে হারিয়ে সোনাপুর একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
১ ডিসেম্বর ২০২১ ইং তারিখে মরহুম মোজ্জামেল হক মেম্বার স্মৃতি স্মরণে সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রত্যেকটি দল তাদের খেলায় নিজ নিজ যোগ্যতা প্রমাণ রাখেন। সেই প্রমাণ স্বরূপ হিসেবে ফাইনালে পৌছে বাদলী পুর একাদশ এবং সোনাপুর একাদশ। খেলায় অধিনায়ক শামিমের নেতৃত্বে সোনাপুর একাদশ চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল ম্যাচে উওর শম্ভুপুর যুবলীগ সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ তজুমদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের তজুমদ্দিন উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এ কে এম সহিদুল্যা কিরন, ৫নং শম্ভুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রাসেল মিয়া, বাংলাদেশ ছাত্রলীগ তজুমদ্দিন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুউদ্দিন সবুজ।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
উল্লেখ্য, গত এক মাস ব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করে।


