IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> প্রবাস >> টপ নিউজ >> আফগানে আইএসের ঘাঁটি থাকার অভিযোগ প্রত্যাখ্যান

আফগানে আইএসের ঘাঁটি থাকার অভিযোগ প্রত্যাখ্যান

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএসের) ঘাঁটি রয়েছে বলে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমামআলী রহমান যে অভিযোগ করেছেন তা প্রত্যাখ্যান করেছে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার।

তালেবান সরকারের উপ মুখপাত্র বেলাল কারিমি এক টুইটার বার্তায় রহমানের বক্তব্য নাচক করে দিয়েছেন বলে খবর দিয়েছে আফগান বার্তা সংস্থা আওয়া।

কারিমি এক টুইটার বার্তায় বলেছেন, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য আইএস আফগানিস্তানে ঘাঁটি গেড়েছে বলে ইমামআলী রহমান যে অভিযোগ করেছেন তার কোনো ভিত্তি নেই। কাবুল এই অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করছে।

তালেবান সরকারের এই মুখপাত্র বলেন, তাজিকিস্তান বা অন্য কোনো দেশকে আফগানিস্তানের ভূমি থেকে কেউ হুমকিগ্রস্ত করতে পারবে না।

তাজিকিস্তানের প্রেসিডেন্ট সোমবার তার ভাষায় আফগানিস্তানে আইএসের ঘাঁটি থাকার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলোর সীমান্তে অন্তত ছয় হাজার আইএস জঙ্গি অবস্থান করছে।

তার বক্তব্য তালেবান সরকার এমন সময় প্রত্যাখ্যান করল যখন গত বছরের ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণের পর থেকে দায়েশ জঙ্গিদের সঙ্গে তালেবান সেনাদের বহু স্থানে সংঘর্ষ হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।

এছাড়া, তালেবান শাসনামলে বেশ কিছু সন্ত্রাসী হামলার দায়িত্বও স্বীকার করেছে আইএস জঙ্গিরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31