IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> মন্ত্রীর অনুরোধে অবসর ভাঙলেন শ্রীলংকান ক্রিকেটার ভানুকা

মন্ত্রীর অনুরোধে অবসর ভাঙলেন শ্রীলংকান ক্রিকেটার ভানুকা

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রতিভা ও পারফরম্যান্সের ধারাবাহিকতা থাকা সত্ত্বেও হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে বসেন শ্রীলংকান তারকা ক্রিকেটার ভানুকা রাজাপক্ষে।

গত ৫ জানুয়ারি হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ৩০ বছর বয়সি এ ব্যাটার। শ্রীলংকা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) চিঠি দিয়ে ভানুকা জানিয়েছিলেন, অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

ভানুকা অবসরের সিদ্ধান্ত নেওয়ার পর ৯ জানুয়ারি শ্রীলংকার ক্রীড়ামন্ত্রী নমল রাজাপক্ষে তাকে সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানান। বৃহস্পতিবার ক্রীড়ামন্ত্রী ভানুকার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে বেশ দীর্ঘ আলাপ হয়। সেই আলোচনা যে ফলপ্রসূ হয়েছে তা ভানুকার সিদ্ধান্ত পরিবর্তনেই স্পষ্ট।

২০১৯ সালে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভানুকা রাজাপক্ষের অভিষেক হয়। ২০২০ সালে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি খেলেছেন। বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন ম্যাচ জেতানো এক ইনিংসও। এ পর্যন্ত ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন রাজাপক্ষে। রান করেছেন ৩২০। এ ছাড়া ২০২১ ওয়ানডে অভিষেক হওয়ার পর খেলেছেন ৫টি ম্যাচ।

রাজাপক্ষে অবসর ভাঙলেও তাকে জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে রাখা হয়নি। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে খেলার কথা রয়েছে তার।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে লংকান ক্রিকেটারদের মধ্যে আগাম অবসরের প্রবণতা দেখা যাচ্ছে। অবসরের এই প্রবণতা ঠেকাতে কাজ করছে এসএলসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31