IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রে কনসার্টে গুলিতে নিহত ১

যুক্তরাষ্ট্রে কনসার্টে গুলিতে নিহত ১

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের ইউজিনে শুক্রবার একটি কনসার্ট চলাকালে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে এখন পর্যন্ত মারা গেছেন একজন ও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ছয়জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, কনসার্ট চলাকালে কনভেনশন হলের বাইরে একাধিক গুলি চালানোর শব্দ শোনা যায়। এ সময় কনসার্টে লিল বিন ও জে ব্যাং পারফর্ম করছিলেন। পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন।

শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে ইউজিন পুলিশ বিভাগের প্রধান ক্রিস স্কিনার বলেন, গুলিবিদ্ধ ছয়জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে নির্বিচারে নাকি নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

স্কিনার আরও বলেন, আমরা একজন সন্দেহভাজনকে খুঁজছি। চেহারা ঢাকা অবস্থায় ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে দৌড়ে পশ্চিম দিকে গেছে। এখন এখানকার মানুষের জন্য বড় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। তবে হামলাকারীর কাছে এখনও অস্ত্র থাকতে পারে যা খুবই বিপজ্জনক বলেও জানান তিনি।

কনভেনশন হলের বোর্ড চেয়ারম্যান জ্যাসি গুয়েরেনা ও অন্তর্বর্তী নির্বাহী পরিচালক দেব মাহের এক বিবৃতিতে জানান, আপনারা হয়তো কনসার্ট চলাকালে বাইরে গুলির শব্দ শুনেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য নেই আমাদের কাছে। কি উদ্দেশ্যে কারা গুলি চালিয়েছে তাও জানা যায়নি। আমরা বিষয়টি নিয়ে ভাবতেও চাই না।

হলের জন্য এটা একটি নজিরবিহীন ঘটনা। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানান তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31