ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগীয় আন্ত:জেলা মহিলা হ্যান্ডবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নওগাঁ জেলা দল।
রোববার রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ খেলায় তারা রাজশাহীকে ১৬-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এতে রাজশাহী জেলা হ্যান্ডবল দল রানারআপ হয়েছে। খেলায় প্রথমার্ধ থেকে ই নওগাঁ জেলা দল রাজশাহীর ওপর চড়াও হয়ে খেলতে থাকে। এতে রাজশাহী দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেবার চেষ্টা করেও নওগাঁর খেলোয়াড়দের কৌশলের কাছে হারমানে।
খেলা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্ত:জেলা মহিলা হ্যন্ডবল টুর্ণামেন্টের নওগাঁ জেলা দলের হাতে চ্যাম্পিয়ন ও রাজশাহী জেলা হ্যান্ডবল দলের হাতে রানারআপ ট্রপি তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক এনামুল হক, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি কিবরিয়া আকতান বানু।
অনুষ্ঠানে সভাপতি রুনা লাইলা বানু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন।
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত দুই দিনব্যাপী এই (অনূর্ধ্ব-১৫) আন্ত:জেলা মহিলা হ্যান্ডবল টুর্ণামেন্টে স্বাগতিক রাজশাহী ও নওগাঁসহ এ বিভাগের ৭ টি দল অংশ গ্রহণ করে।
খেলার ধারাভাষ্যে ছিলেন, সেরাজী ফেরদৌস ইমন।


